Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেডরুমে নাচের ভিডিও ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছে, নায়িকার এমন ভিডিও সামনে এসেছে, দেখুন

Updated :  Friday, October 27, 2023 10:19 AM

অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার একাধিক ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসাবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতেও পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

সাম্প্রতিক ভাইরাল হওয়ার ঝলকে মোনালিসাকে আবারো নজর কাড়তে দেখা গিয়েছে। এদিন অভিনেত্রীকে হোটেল রুম থেকেই নিজের এই সাম্প্রতিক ঝলক শেয়ার করে নিতে দেখা গিয়েছিল। এই ঝলকে ক্যামেরার সামনেই অভিনেত্রীকে গানের তালে নাচতে নাচতে বেশ বদল করতে দেখা গিয়েছিল। এই ঝলকে অভিনেত্রীকে প্রথমে একটি গোলাপি রঙের পোশাকে দেখা গিয়েছিল। সাদা ও গোলাপি রঙের ক্রপটপ ও ট্রাউজার পরেছিলেন তিনি। পরে তাকে একটি নীল স্লিভলেস লং ড্রেসে দেখা গিয়েছিল। এই পোশাকে খোলা চুলে মানানসই মেকাপ নিয়েছিলেন তিনি। পাশাপাশি সেইসমস্ত ঝলককে একসাথে নিয়েই ‘আই ডোন্ট নো হোয়াট টু ডু’ গানের সাথেই বানিয়ে ছিলেন রিল। আপাতত, তার সেই রিল নজর কেড়েছে তার ভক্তমহলের। অভিনেত্রীকে আবারো প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। সেই নিয়েই এই মুহূর্তে চর্চার আলো কেড়েছেন মোনালিসা।