Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরনে শুধু অন্তর্বাস, প্যান্ট না পরেই হালকা রোদে ঝুমা বউদি, বিতর্কের মুখে অভিনেত্রী

Updated :  Wednesday, January 20, 2021 11:21 AM

অভিনেত্রী মোনালিসা (monalisa) মানেই বিতর্ক।  মোনালিসা নিজে বিতর্ক তৈরী করতে না চাইলেও নেটিজেনদের একাংশ আছেন যাঁদের কাজ নেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা ছাড়া তাঁরা বিতর্ক তৈরী করেন।  সম্প্রতি শীতের মিঠে রোদে একটি কফি শপের বাইরে  বসে কফির কাপে চুমুক দিতে দিতে একটি ছবি তুলে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে মোনালিসার পরনে ছিল সাদা রঙের ফুল স্লিভ শর্ট ড্রেস।  ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে মোনালিসা লিখেছেন, প্রতিটি দিন নতুন করে শুরু করা উচিত।  কিন্তু নেটিজেনরা তাঁর ক্যাপশন অনুযায়ী তাঁদের দিন নতুন ভাবে শুরু না করে শুরু করলেন  মোনালিসাকে অশ্লীল আক্রমণের মাধ্যমে। নেই কাজ তো খই ভাজ।  নেটিজেনরা সকালে উঠে যোগা ও মেডিটেশন করে দিন শুরু করার বদলে মোনালিসার প‍্যান্টি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছেন।  তাঁদের এখন একটাই প্রশ্ন, মোনালিসা কেন প‍্যান্টি পরেননি। তাঁদের দাবি, তাঁরা মোনালিসার প‍্যান্টি দেখতে চান। কিন্তু এই দাবি রাখা মোনালিসা বা যে কোনো মেয়ের পক্ষেই ভীষণ অসম্ভব। এই কারণে আপাতত মোনালিসা নেটদুনিয়ায় ট্রোল হচ্ছেন। কিন্তু, নো প্রবলেম, কুছ তো লোগ কহেঙ্গে।

আদতে কলকাতার মেয়ে মোনালিসা আশুতোষ কলেজে সংস্কৃতে স্নাতক হবার পর ওড়িয়া মিউজিক ভিডিও-য় কাজ করেন।  কিন্তু নবাগতা মোনালিসা সেইসময় টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক লড়াই করেও কোন কাজের সুযোগ না পেয়ে পাড়ি জমান মুম্বই।  মুম্বইতে অনেক স্ট্রাগল করার পর সুযোগ আসে ভোজপুরি ফিল্মে অভিনয় করার।   ক্রমশ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন মোনালিসা।  এরপর তাঁর কাছে আসে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো  ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার সুযোগ। সেই বছর সেলিব্রিটিদের পাশাপাশি  আমজনতার মধ্যে থেকে কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল বিগ বসের ঘরে।  অন্যান্য সেলিব্রিটিরা  তাঁদের সাথে না মিশলেও মোনালিসা নিজের সেলিব্রিটি ইমেজ ভেঙে সহজেই সকলের সাথে মিশে গিয়েছিলেন।  এই কারণে ‘বিগ বস’ না জিতলেও মোনালিসা দর্শকদের মন জয় করে নেন।  এরপর ধীরে ধীরে তাঁর কাছে ভালো কাজের অফার আসতে থাকে।

মোনালিসা বলিউডে ডেবিউ করেন ‘ব্ল‍্যাকমেল’ ফিল্মের মাধ্যমে।  এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়।  অপরদিকে টলিউড থেকেও  আসতে থাকে কাজের সুযোগ।  ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর  জনপ্রিয় ওয়েব সিরিজ  ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-এ ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন মোনালিসা।  গত বছর  স্টার প্লাস  চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর’-এর সিকোয়েল ‘নজর-2’ -শেষ হয়েছে। এই সিরিয়ালে মোনালিসার অভিনয় প্রশংসিত হয়েছে।  প্রসঙ্গত,  মোনালিসা ‘নজর’-এর প্রথম সিজনেও অভিনয় করেছিলেন।  সম্প্রতি কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নমক ইশক কা’-য়  অ্যান্টাগোনিস্ট-এর চরিত্রে অভিনয় করছেন তিনি।   বেশ কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত (vikrant singh Rajput)- কে।   এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মোনালিসা।