Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হাতে ক্যামেরা, পরনে সাদা-কালো পোশাক, ইন্সটাগ্রামে ভাইরাল মনামীর ছবি

Updated :  Tuesday, November 24, 2020 6:35 PM

সম্প্রতি অভিনেত্রী মনামী ঘোষ ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে মনামীর পরনে রয়েছে সাদা-কালো ক্রপ টপ, হাতে রয়েছে ক্যামেরা। ছবিটি পোস্ট করে মনামী ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য। মনামীর এই ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। নেটিজেনরা অনেকেই জিজ্ঞাসা করেছেন, মনামী এবার ফটোগ্রাফির দিকে আগ্রহী হয়েছেন কিনা। মনামী অবশ্য এই ব্যাপারে এখনও কিছু খোলসা করেননি।

সম্প্রতি মনামী নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সলমন খান অভিনীত মুভি ‘দাবাং’ -এর ‘চোরি কিয়া রে জিয়া’ গানের সঙ্গে একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছিলেন। এই রিলে মনামীর ডান্স পারফরম্যান্স নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছিল। মনামীর জীবনের সবচেয়ে বড় প্রেম হলো তাঁর নাচ। নাচের প্রতি তাঁর এই ভালোবাসা মনামী কারোর সাথে কোনদিন ভাগ করে নিতে পারবেন না।


কিছুদিন আগে মনামী সাদা-কালো পোশাকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। সেই ছবিগুলির মধ্যে একটি ছবিতে মনামীর পরনে ছিল কালো রঙের লং স্কার্টের সঙ্গে সাদা-কালো লম্বা শার্ট। কিন্তু ফ্যাশন ডিজাইনাররা মনামীর ড্রেসের এই কম্বিনেশনকে পছন্দ করেননি। তবে মনামী বরাবর সবচেয়ে বেশি প্রশংসনীয় হয়েছেন ঘরোয়া সাজে। প্রকৃতপক্ষে অভিনয় জীবনের শুরু থেকেই মনামীকে দর্শকরা ঘরোয়া রূপে পাশের বাড়ির মেয়ে হিসাবেই গ্রহণ করেছেন। ফলে মনামী হঠাৎ নতুন ধরনের লুক ট্রাই করলে অনেক সময় তাঁকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তবে সেইসব সমালোচনায় কান না দিয়ে মনামী নিজের মতো এগিয়ে চলেছেন।

কিছুদিন আগেই শেষ হয়েছে মনামী অভিনীত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ইরাবতীর চুপকথা’। সম্প্রতি রিলিজ করেছে টলি ও টেলি টাউনের অভিনেত্রীদের নিয়ে তৈরি দুর্গাপূজার থিম মিউজিক ভিডিও ‘দুগ্গা এলো’। এই মিউজিক ভিডিওয় মনামী একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। মিউজিক ভিডিওটি ইউটিউবে আপলোড হবার সাথে সাথে ওয়ান মিলিয়ন ভিউ ছাড়িয়ে গিয়েছে। এছাড়া লকডাউনের সময় থেকে একের পর এক নিত্যনতুন ডান্স ভিডিও মনামী শেয়ার করেন তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে। বলা বাহুল্য, মনামীর কোরিওগ্রাফি করা ডান্স ভিডিওগুলি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া কিছুদিন আগে মনামী ‘দুগ্গা এলো’র মেকিং ভিডিও শেয়ার করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে।