Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bengali Dance Video: ‘মনটা রে’, বাড়ির ছাদেই হলুদ শাড়িতে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, রইল ভিডিও

Updated :  Saturday, September 17, 2022 11:38 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, দূর্বা দে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে দূর্বা নিজের যে নাচের ভিডিওটির জন্য চর্চায় রয়েছেন সেটি ১ বছর আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স ডিক্টিভ দূর্বা’ থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন। এই মুহূর্তে তার সেই নাচের ভিডিও প্রায় ৫ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে দুর্বার ‘দিশাহারা কেমন বোকা মনটা রে’এর তালেই মন মেতেছে নেটজনতার একাংশের। নিজের বাড়ির ছাদেই দূর্বা নাচের এই ভিডিওটি বানিয়েছিলেন, তা অবশ্য গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। এই ভিডিওতে মানানসই হলুদ শাড়ি ও কালো ফুলস্লিভ এয়ার হোস্ট্রেস ব্লাউজে দেখা দিয়েছিলেন দূর্বা। সাথে মানানসই অক্সিডাইজের গয়নাতেও সাজতে দেখা গিয়েছিল তাকে। তিনি যে নৃত্য পরিবেশনা যথেষ্ট পারদর্শী সেকথা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না। আপাতত নিজের ১ বছর আগেকার এই ভিডিওর সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় প্রশংসিত হয়েছেন তিনি। রইল সেই ভিডিওই।