Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রিয়েল লাইফে বেশ সুন্দরী ও স্টাইলিশ বজরঙ্গি ভাইজান সিনেমার মুন্নির মা, ছবি দেখলে চমকে যাবেন

Updated :  Thursday, March 24, 2022 10:07 AM

আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে আট থেকে আশি সকলেই বিচরণ করে থাকেন। আবার বর্তমান ট্রেন্ড অনুযায়ী যে কোন সাধারণ মানুষ এই সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি স্টার হয়ে যাচ্ছেন। তবে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের অনুরাগীদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। মাঝে মাঝে বিভিন্ন ফটোশুটের ছবি বা রিল ভিডিও পোস্ট করেন অনেক তারকা। তাই তো ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই দেখা মেলে তারকাদের সব মিষ্টি সুন্দর ছবি।

রিয়েল লাইফে বেশ সুন্দরী ও স্টাইলিশ বজরঙ্গি ভাইজান সিনেমার মুন্নির মা, ছবি দেখলে চমকে যাবেন

বলিউড দুনিয়াতে অভিনয় দক্ষতার জোরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সাল্লু ভাই। পুরনো হিন্দি সিনেমা হোক কি নতুন হিন্দি সিনেমা সবেতেই বাজিমাত করেন তিনি। সম্প্রতি কিছু বছর আগে বলিউডে রিলিজ করেছিল বজরঙ্গি ভাইজান যা সিংহভাগ মানুষের বেশ পছন্দ হয়েছিল। সাল্লু ভাইয়ের সিনেমা আবার হিট হবে না, এমন কি হয়। তবে আপনাদের জানিয়ে রাখি এই বজরঙ্গি ভাইজান সিনেমাতে ভাইজানের পাশাপাশি অসম্ভব সুন্দর অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন শিশুশিল্পী হার্শিতা মালহোত্রা। মুন্নি চরিত্রে তার অভিনয় এখনও অবধি দেখলে মন ভাল হয়ে যায়।

রিয়েল লাইফে বেশ সুন্দরী ও স্টাইলিশ বজরঙ্গি ভাইজান সিনেমার মুন্নির মা, ছবি দেখলে চমকে যাবেন

তবে আজকের এই প্রতিবেদন মুন্নিকে নিয়ে নয়। বরং এই প্রতিবেদন বজরঙ্গি ভাইজান সিনেমায় মুন্নির মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রীকে নিয়ে। তাঁর আসল নাম মেহের ভিজ। সে বজরঙ্গি ভাইজান সিনেমাতে পাকিস্তানি প্রাপ্তবয়স্ক মহিলার চরিত্রে অভিনয় করলেও রিয়েল লাইফে তিনি বেশ স্টাইলিশ। তাঁর সৌন্দর্য দেখে আপনিও ক্লিন বোল্ড হয়ে যেতে পারেন। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে এই অভিনেত্রীর একাধিক স্টাইলিশ ও মিষ্টি ছবি ভাইরাল হয়ে থাকে। আর বলিউড জগতে একাধিক সিনেমায় অত্যন্ত নিখুঁত ও সুন্দর অভিনয় করে লাখ লাখ মানুষের ফ্যানবেস তৈরি করেছেন তিনি।

রিয়েল লাইফে বেশ সুন্দরী ও স্টাইলিশ বজরঙ্গি ভাইজান সিনেমার মুন্নির মা, ছবি দেখলে চমকে যাবেন

জানিয়ে রাখা ভালো, মেহের ভিজ দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে ৩১ বছরের গণ্ডিতে পা রেখেছেন তিনি। বেশিরভাগ সিনেমাতে অত্যন্ত সাধারণ এক মহিলার চরিত্রে অভিনয় করলেও, তিনি রিয়েল লাইফে নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য, বজরঙ্গি ভাইজান ছাড়াও আমির খানের সিক্রেট সুপারস্টার সিনেমাতে জায়রা ওয়াসিমের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। এই সিনেমায় অভিনেত্রীর অভিনয় দক্ষতার জন্য তিনি ২ টি পুরস্কার পেয়েছেন।