Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ঝুমে জো পাঠান’, সুইমিং পুলের ধারে এমন পোশাকে নাচলেন ভোজপুরি অভিনেত্রী Namrata Malla, দেখুন ভিডিও

Updated :  Saturday, January 21, 2023 10:53 AM

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি ‘পাঠান’এর গানে সুইমিং পুলের ধারেই বানালেন রিল ভিডিও। আর সেই ঝলকই এই মুহূর্তে ভাইরাল নেটনাগরিকদের একাংশের মাঝে। আপাতত, নিজের সেই নাচের রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় নম্রতা।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো।

চলতি মাসেই মুক্তি পেতে চলেছে কিং খান অভিনীত ‘পাঠান’। ২৫’শে জানুয়ারি বড়পর্দায় দীর্ঘসময় পর দেখা দিতে চলেছেন শাহরুখ খান। ছবিতে তার বিপরীতে থাকবেন দীপিকা পাডুকোন। পাশাপাশি দেখা মিলবে জন আব্রাহামেরও। আপাতত, এই ছবির মুক্তির অপেক্ষায় অগণিত দর্শকমহল। সম্প্রতি এই ছবির গানের তালেই সকলের সামনে বিকিনি লুকে ধরা দিয়েছেন নম্রতা মাল্লা। রইল ঝলক।

উল্লেখ্য ‘পাঠান’ ছবির টাইটেল ট্রাক এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায়। সকলেই এই গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও। টলিউড থেকে বলিউডের একাধিক তারকাকেই দেখা গিয়েছে এই গানের তালে। সম্প্রতি সেই তালিকায় নাম যুক্ত হল বোল্ড ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লারও। এই মুহূর্তে পাঠানের গানের তালেই সুইমিং পুলের ধারে বিকিনি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোমরে বেঁধেছিলেন একটি শিফনের স্কার্ফও। খোলা চুলে তার চোখে ছিল মানানসই রোদচশমা। বলাই বাহুল্য, আপাতত অভিনেত্রীর এই ভিডিওই রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা মিডিয়ামহলে।