Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘শারারা শারারা’ বিয়ের আসর জমিয়ে নাচ কনের বন্ধু, ইন্টারনেটে এই ভিডিও তোলপাড় (VIDEO)

Updated :  Friday, June 30, 2023 10:36 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী মানশী প্যাটেল নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। মাতিয়েছেন মেহেন্দির অনুষ্ঠানও। পরিচিতি অর্জন করেছেন একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ১ বছর আগে ‘মানশী থিঙ্কস’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে সেই ঝলক পৌঁছে গিয়েছে ১০ লাখের কাছাকাছি মানুষের কাছে। এই ঝলকে মানশী প্যাটেল নামের এক যুবতীকে একটি বিয়ের আসরে মেহেন্দির অনুষ্ঠানেই বলিউডের একাধিক জনপ্রিয় গানে নৃত্য পরিবেশন করে আসর জমাতে দেখা গিয়েছে। এদিন মানশীকে ‘শারারা শারারা’, ‘টিপ টিপ বর্ষা পানি’, ‘দেশি গার্ল’, ‘হাউলি হাউলি’র তালেই পারফর্ম করতে দেখা গিয়েছিল। এদিন অনুষ্ঠানে পারফর্মের সময় মানানসই ট্রান্সপারেন্ট শাড়িতেই ছিলেন তিনি। নিয়েছিলেন মেকাপও। আপাতত এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন তিনি। তার নাচের ঝলক দেখে এটুকু স্পষ্ট যে তিনি যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ নৃত্য পরিবেশনায়।