Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: একরাশ দর্শকদের মাঝে স্টেজ কাঁপানো নাচ নেহা চৌধুরীর, হাঁ করে দেখল পুরুষ ভক্তরা

Updated :  Tuesday, August 9, 2022 10:17 AM

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে নেহা চৌধুরী কম পরিচিত নন দর্শকদের মধ্যে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।

‘এন আর মিউজিক হরিয়ানভি’ নামের ইউটিউব চ্যানেল থেকে নেহা চৌধুরীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে ১ বছর আগে। ইতিমধ্যেই এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ৫১ হাজার মানুষের কাছে। এই ভিডিওতে তাকে ধামাকেদার হরিয়ানভি গানের তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে, গোটা ভিডিওটি দেখলে তা স্পষ্ট হবে সকলের কাছেই।

ভিডিওতে নেহা চৌধুরীকে গাঢ় মেরুন রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। এই পোশাকেই স্টেজের উপর একরাশ দর্শকদের মাঝে নাচ্ছিলেন তিনি। ভিডিওতে যে গানটি শোনা গিয়েছে সেই জনপ্রিয় হরিয়ানভি গানটি যে বেশ উপভোগ করেই নাচ্ছিলেন তিনি, তা ভিডিওতে তাকে দেখেই স্পষ্ট হয়েছে। পাশাপাশি নেহা চৌধুরীর আবেদনপূর্ণ সেই নাচ যে বেশ উপভোগ করছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট হয়েছে। ১ বছর আগের এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। আপাতত এই ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে হরিয়ানভি দর্শকদের মাঝে চর্চায় নেহা চৌধুরী।