Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Neha Malik: মিনি স্কার্টে খুব হট লাগছিল নেহা মালিককে, সাহসিকতার সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী

Updated :  Saturday, November 5, 2022 10:36 PM

নেহা মালিক বর্তমান প্রজন্মের কাছে বেশ ভালোই পরিচিত একটি মুখ। ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও তার ভালোই পরিচিতি রয়েছে। ভোজপুরি সিনেমাতে কাজ করার পাশাপাশি একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও দেখা মেলে তার। পাশাপাশি মডেলিংয়ের সাথেও যুক্ত তিনি। নেটিজেনদের মাঝেও থেকে থেকেই চর্চিত হতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের বোল্ড, উষ্ণ লুকের সূত্র ধরেই চর্চার আলোয় নেহা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নেহা মালিক। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত হাতে গোনা নয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৩.৪ মিলিয়ন। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও নিজের ভক্তদের সাথে শেয়ার করে নেন তিনি। নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না নেহা। কারণে অকারণে তাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করেন অভিনেত্রী। সম্প্রতি দুবাইয়ের রাস্তা থেকেই নিজের বেশ কিছু বোল্ড ঝলক শেয়ার করে নিয়েছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী নিজের ভাইরাল হওয়া লুকে সবুজ রঙের পোশাকে দুবাইয়ের রাস্তাতে দেখা দিয়েছেন। শর্ট স্কার্ট, ব্রা-লেট ও ট্রান্সপারেন্ট ক্রপটপে ছিলেন তিনি। খোলা চুলে, একেবারে হালকা মেকাপেই দুবাইতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি নেহা ‘দুবাই ওয়াটার ক্যানেল’এর সামনে থেকেই নিজের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে অভিনেত্রীর জন্মদিন ছিল। ধুমধাম করে কেক কেটেই পালন করেছেন নিজের বিশেষ দিন, তার ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়াতেই।