Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ফেভিকল’ রিলের সাথে উদ্দাম নাচ নেহার, ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে

Updated :  Monday, January 8, 2024 12:00 PM

সোশ্যাল মিডিয়া করোনাকাল থেকেই প্রভাব বিস্তার করেছে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষের জীবনে। অনেকের কর্মসংস্থান হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমে অনেকে হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অনেকে ইউটিউবারের পেশাকে বেছে নিয়েছেন। ভোজপুরি অভিনেত্রী ও প্রযোজক নেহা সিং (Neha Singh)-ও সোশ্যাল মিডিয়ায় ভরসা রাখেন। ইন্সটাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। নিত্যনতুন ফটোশুট ও রিল শেয়ার করেন নেহা। সাম্প্রতিক কালে তাঁর একটি রিল যথেষ্ট ভাইরাল হয়েছে।

‘ফেভিকল সে’ গানের সাথে রিল বানিয়েছেন নেহা। বাড়ির ছাদে এই রিলটি বছর তিনি। নেহার পরনে রয়েছে গোলাপি রঙের বডিকন ড্রেস। ড্রেসটি স্লিভলেস। এই ড্রেসের ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে নেহার ক্লিভেজ। গোলাপি রঙের ড্রেসের সাথে নেহার মেকআপ যথেষ্ট হালকা। দুই চোখে কালো কাজলের হালকা টান ও ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিকের ব্যবহারে মেকআপ সেরেছেন নেহা। খোলা চুল হাওয়ায় উড়ছে। তবে নেহার নাচ যেন অধিক মাত্রায় যৌনতাপূর্ণ। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে নেহা লিখেছেন, তিনি বহু দিন ধরেই রেডি হয়ে বসে রয়েছেন তাঁর সঁইয়া-র জন্য।

মুম্বইয়ের বুকেই নেহার জন্ম ও বেড়ে ওঠা। শৈশব থেকেই মডেলিং-এর স্বপ্ন দেখতেন নেহা। মডেল হিসাবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও তাঁর কেরিয়ার হালে পানি পায়নি। ফলে একসময় নেহা ভরসা করে নিন সোশ্যাল মিডিয়াকেই। একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্টের পাশাপাশি কয়েকটি মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন নেহা। অভিনয় করেছেন কয়েকটি ভোজপুরি ফিল্মেও। তবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর নাম নেহা শ্রী সিং (Neha Shree Singh)। শুধুমাত্র মডেলিং, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি নেহা। তিনি কয়েকটি ভোজপুরি ফিল্ম প্রযোজনা করেছেন। নেহার অন্য রিলগুলির মতো এই রিলটিও যথেষ্ট জনপ্রিয় হয়েছে। তবে রিলটির জন্য নন্দিত ও নিন্দিত দুই-ই হয়েছেন নেহা।