Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: লন্ডনের রাস্তায় নিরাহুয়া ও আম্রপালির দুর্দান্ত নাচ, জুটির প্রেমে পড়েছেন লাখ লাখ অনুরাগী

Updated :  Thursday, May 2, 2024 10:01 AM

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই আম্রপালি ও নিরহুয়ার একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। সুপারহিট গান ‘পাতারকো হো‘ ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এটি ‘হাম হ্যায় দুলহা হিন্দুস্তানি‘ সিনেমার। এই ভিডিওতে রয়েছ আরেক কাপেল। তাঁরা হলেন মধু শর্মা এবং সমীর আফতাব। এই ৪ জন লন্ডনের রাস্তায় ব্যাপক নাচ করেছে। বরাবরের মতো, নিরহুয়া এবং আম্রপালি তাদের হট কেমিস্ট্রি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়েছেন। ভিডিওটি আপলোড করা হয়েছে Enterr10 Rangeela নামের ইউটিউব চ্যানেলে।