নোরা ফাতেহী বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে বেশ পপুলার হয়ে উঠেছেন। একের পর এক হিট আইটেম সং এ দুর্দান্ত নাচ প্রদর্শনের পরে তিনি বর্তমানে প্রায় সকলের পরিচিত মুখ। এক কথায় বলতে গেলে নোরা ফাতেহি ও হটনেস একই মুদ্রার দুই পিঠ। তাঁর কিলার এক্সপ্রেশনে ক্লিন বোল্ড হয়ে যায় পুরুষ নেটিজেনরা। বর্তমানে গ্ল্যামার ওয়ার্ল্ডে সর্বদাই লাইমলাইটে থাকেন এই অভিনেত্রী। একের পর এক ভিডিও ভাইরাল হয় নোরার। সম্প্রতি এক সমুদ্র সৈকতে নিজের হটনেস দিয়ে উষ্ণতার পারদ চড়ালেন সাকি সাকি গার্ল।
নোরা ফাতেহি তাঁর অসাধারণ সুন্দর নাচের স্টেপ এর জন্য বেশ পরিচিত সকলের কাছে। আট থেকে আশি সকলেই এই নোরা ফাতেহিকে চেনেন। তাঁর ‘সাকি সাকি’, ‘দিলবার’, ‘কামারিয়া’ মিউজিক ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের হটলিস্ট এর প্রথম সারিতেই থাকেন এই অভিনেত্রী। মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তাঁর অভিনয় মন জয় করেছে অনেকেরই। বলা যেতে পারে, নৃত্যশৈলীর দমে নোরা ফাতেহি বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।
অতিসম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নোরার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। কি ছিল এমন ভিডিওতে? আসলে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সাকি সাকি গার্ল সমুদ্র সৈকতে একটি ডেনিম শর্ট ও পিঙ্ক ক্রপ টপ পরে গানের তালে তুমুল নাচ করছেন। গানের তালে তালে তাঁর শরীরী ভাঁজের খেলা দেখে রীতিমত নিয়ন্ত্রণহীন হয়েছেন ফ্যানেরা। ভিডিওতে নিজের দুই বন্ধুর সাথে সমদ্র সৈকতে সময় কাটাচ্ছিলেন নোরা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ১২ মিলিয়ন মানুষ দেখেছেন ও ১.৫ মিলিয়ন মানুষ লাইক দিয়েছেন।














Stephen Colbert Laughs as Audience Boos Trump’s ICE Defense