Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nora Fatehi: ব্যাগি ব্লু ব্লেজারে উষ্ণতা ছড়ালেন নোরা, দেখে ‘হায় গর্মি’ বলছে অনুরাগীরা

Updated :  Wednesday, August 9, 2023 10:39 PM

নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের সাম্প্রতিক বোল্ড লুকের সূত্র ধরেই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ভক্তের সংখ্যাও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখে পড়ার মতো। নোরা ফাতেহি বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপরে। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি, যা রীতিমতো নজর কাড়ে সকলের। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক সজের সূত্র ধরেই আবারো একাংশের রাতের ঘুম উড়িয়েছেন নোরা। রইল সেই ঝলক।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

খুব সম্প্রতি অভিনেত্রী একটি সাহসী ফটোশুটে অংশ নিয়েছিলেন। এদিন একেবারে বোল্ড লুকেই ক্যামেরার সামনে দেখা দিয়েছিলেন তিনি। ব্যাগি ব্লু ব্লেজারে ও মানানসই শর্ট স্কার্টে সেজেছিলেন তিনি। পরেছিলেন স্পোর্টস ব্রাও। সাজ পূরণে মানানসই মূল্যবান ঘড়ির পাশাপাশি পরেছিলেন মূল্যবান নেকলেস ও আংটি। স্টাইলিশ হেয়ারে নিউড মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন মানানসই স্টিলেটো। ফটোশুটে আবারো নিজের হাসি দিয়ে ঘায়েল করেছেন সকলকে। উষ্ণতা ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতেও। এই মুহূর্তে সেই ফটোশুটেরই বেশ কিছু ঝলক নিজে শেয়ার করে নিয়েই চর্চার আলোয় উঠে এসেছেন তিনি।