Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আইলারে নয়া দামান, খোলা আকাশের নীচে পাঁচ বন্ধুর দুর্দান্ত নাচ, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, March 22, 2022 8:37 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন, সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি নেহা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলির মধ্যে ইউটিউব হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বহুমানুষ ইউটিউবে নিজের চ্যানেলের মাধ্যমেই নিজের প্রতিভাকে তুলে ধরেন। তাদের মধ্যে নেহা একজন।

প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কিছু না কিছু ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি পাঁচ বন্ধুর নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। খোলা আকাশের নীচে ‘মুজা-নোয়া দামান’ গানের সাথে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে পাঁচ যুবতীকে। নিজেদের বাড়ির ছাদেই এই নাচের ভিডিওটি শুট করেছেন তারা। তাদের নাম যথাক্রমে, নেহা, প্রিয়া, পাপড়ি, পাপিয়া, অদিতি। নিজেদের এই নাচের ভিডিওটি ‘কিউটনেস নেহা’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। সম্ভবত নেহা মেয়েটির চ্যানেল এটি। নেহা প্রায়ই নিজের নাচের এমন একাধিক ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই তাদের এই ভিডিওটি সাড়ে পাঁচ লাখ মানুষ পছন্দ করেছেন। প্রশংসাও করেছেন অনেকে। রইল সেই ভিডিও।