Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nusrat Jahan: বিকিনি লুকে যশ পত্নী নুসরত জাহান, ঘুম উড়ল ভক্তদের, দেখুন

Updated :  Saturday, April 30, 2022 1:51 PM

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নুসরাত জাহান ভীষণভাবে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ইনস্টারিল ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ার পাতায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে, যেখানে অভিনেত্রীকে সমুদ্র সৈকতে দেখা গিয়েছে একেবারে বোল্ড লুকে। তার এই লুক আপাতত রীতিমতো নজর কেড়েছে নেটনাগরিকদের পাশাপাশি তার অগণিত ভক্তদের। ঘুম উড়িয়েছে তার একাধিক পুরুষ অনুরাগীদের। রইল সেই ভিডিও।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে একটি ঢিলেঢালা প্যান্ট ও আকাশী রঙা বিকিনিতে দেখা গিয়েছে। ভিডিওতে এই পোশাকেই বিনা মেকাপ লুকে, খোলা চুলে সমুদ্র সৈকত থেকে সমুদ্রের দিকে ছুটে যেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। মাসখানেক আগে নিজের বর্তমান স্বামী যশ দাশগুপ্তের সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। সম্ভবত সেখানেই তুলেছিলেন এই ভিডিওটি। যতদূর সম্ভব তারা গোয়াতেই একে অপরের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। সম্প্রতি সেই ভিডিওটিই ইনস্টারিল আকারে নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুক্রবার শেয়ার করে নিয়েছেন নুসরাত জাহান। অভিনেত্রীর অনুরাগীদের পাশাপাশি নেটনাগরিকদের অধিকাংশই পছন্দ করেছেন তার এই ইনস্টারিল ভিডিওটি।

একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি বাহারি পোশাকের থেকেও বেশি পছন্দ করেন নিজের স্বচ্ছন্দ। তিনি কখনোই ট্রেন্ডের পিছনে দৌড়ান না। তিনি নিজের সোয়েট শার্ট ও টাই-ডাই পোশাকেই স্বচ্ছন্দ বোধ করেন। সেটাই তার কাছে স্টাইল স্টেটমেন্ট। বিশেষ করে টাই-ডাই পোষাক তার ভীষণ রকম পছন্দের, কারণ এই পোশাকগুলো ভীষণভাবে রঙিন লাগে অভিনেত্রীর। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই এই ধরনের পোশাকে দেখা মিলবে তার।