Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরনে শিফন শাড়ি, হাতে রেড ওয়াইনের গ্লাস, পুজার সহসী ছবি তুমুল ভাইরাল

Updated :  Thursday, December 17, 2020 8:26 AM

সম্প্রতি অভিনেত্রী পূজা ব্যানার্জি ইন্সটাগ্রামে নিজের একটি ফটো শেয়ার করলেন। ফটোটি 2018 সালের। সানসেট অরেঞ্জ কালারের শিফন শাড়ি পরে, হাতে রেড ওয়াইনের গ্লাস নিয়ে সোফায় আধশোয়া হয়ে ফটোটি তুলেছেন পূজা। নেট দুনিয়ায় ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

কিছুদিন আগেই মা হয়েছেন পূজা। মা হওয়ার আগে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন তিনি। মা হওয়ার আগের রাতের ছবিও শেয়ার করেছিলেন পূজা ও কুণাল। মা হওয়ার আগের রাতে কার্যত জেগেই কাটিয়েছিলেন পূজা ও কুণাল। প্রথম সন্তানের বাবা-মা হওয়ার আনন্দ ছিল তাঁদের মধ্যে। পরের দিন হাসপাতালে ভর্তি হন পূজা। কিন্তু কুণালকে করোনা অতিমারীর কারণে অনুরোধ করা সত্ত্বেও লেবার রুমে ঢুকতে দেওয়া হয়নি। পূজা তাঁর পুত্রসন্তান কৃষভের জন্ম দেন। কিন্তু জন্মের পর থেকেই কৃষভের শ্বাসনালিতে সমস্যা ছিল। ফলে কৃষভকে বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালের আলাদা রুমে রাখা হয়। এই ঘটনায় পূজা ও কুণাল ভেঙে পড়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই কৃষভ সুস্থ হলে তাকে পূজা ও কুণালের হাতে তুলে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে ইন্সটাগ্রামে পূজা এই ঘটনা শেয়ার করেন। নেটিজেনরা ও সেলিব্রিটিরা পূজাকে মা হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গর্ভবতী হওয়ার কারণে পূজা স্টার ভারত চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ ছেড়ে দিয়েছিলেন।

পূজা ও কুণালের পরিচয় হয় একটি সিরিয়ালের সেট থেকে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2019 সালে দুই পরিবারের উপস্থিতিতে তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেন। চলতি বছরে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা ছিল তাঁদের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পূজা ও কুণাল বিয়ের অনুষ্ঠান বাতিল করে তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে। এরপর 15ই অগষ্ট পূজা ও কুণালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। সবাই পূজাকে শুভেচ্ছা জানান। পূজা ও কুণাল কৃষভের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। কিন্তু প্রতিবারই কৃষভের মুখের জায়গায় তাঁরা একটি ইমোজি বসিয়ে দিয়েছিলেন। পারিবারিক কিছু অনুষ্ঠান হবার পর তাঁরা কৃষভের সম্পূর্ণ ছবি শেয়ার করবেন বলে জানিয়েছেন।