Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: রাধা ক্যাসে না জ্বালে’, জন্মাষ্টমীতে অসাধারন নাচ সুন্দরী যুবতীর, রইল ভিডিও

Updated :  Friday, August 19, 2022 1:09 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি কাশিকা সিসোডিয়া নামের এক নৃত্যশিল্পী জন্মাষ্টমী উপলক্ষ্যে নৃত্য পরিবেশন করে নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন। উল্লেখ্য, নিজের এই নাচের ভিডিওটি ১১ মাস আগে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন তিনি, যা এই মুহূর্তে চর্চায় রয়েছে। অন্যদিকে কাশিকার এই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে ২৮ লাখেরও বেশি মানুষের কাছে। বলিউডের জনপ্রিয় ছবি ‘লাগান’এর হিট গান ‘রাধা ক্যাসে না জ্বালে’এর তালেই দেখা মিলেছে কাশিকার। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে সকলের কাছে। নৃত্য পরিবেশনের সময় রংবেরঙের ঘাগড়া ও হলুদ চোলিতে দেখা মিলেছে তার। মানানসই অলংকারে হলুদ ওড়না নিয়েছিলেন তিনি। এই মুহূর্তে জন্মাষ্টমী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের একাংশের মাঝে নিজের এই এগারো মাস আগেকার নাচের ভিডিওটি সূত্র ধরেই চর্চায় রয়েছেন কাশিকা, রইলো ভিডিও।