Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইউভানকে গেম খেলা শেখাচ্ছেন রাজ! রেগে আগুন মা শুভশ্রী

Updated :  Tuesday, May 3, 2022 3:51 PM

ধীরে ধীরে বড় হচ্ছে রাজ-শুভশ্রী পুত্র। কয়েকদিন আগে থেকেই স্কুলে যাওয়া শুরু করেছে সে। আস্তে আস্তে পড়াশোনাও শিখছে ছোট্ট ইউভান। তবে সম্প্রতি তাকে নিয়েই রীতিমতো ঝগড়া করলেন রাজ-শুভশ্রী। রাজের কান্ড দেখে রেগে আগুন মা শুভশ্রী। এমন কি হল যে রেগে গেলেন শুভশ্রী! জেনে নিন।

সোমবার সকালেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর সাথে তুমুল ঝগড়া করতে দেখা গেছে অভিনেত্রীকে। ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে ইউভানের মতোই একটি ছোট্ট বাচ্চা ছেলেকে মোবাইলে ভিডিও গেম খেলা শেখাচ্ছেন রাজ চক্রবর্তী। আর সেটা দেখেই রীতিমতো রেগে গেলেন অভিনেত্রী। তিনি সরাসরি রাজ চক্রবর্তীকে জানান বাচ্চাদের কখনোই মোবাইলে ভিডিও গেম খেলা শেখানো উচিত নয়, তাতে তাদের মনসংযোগ নষ্ট হয়। খেলার হলে বাইরে গিয়ে মাঠে খেলবে।

এই কথার উত্তরে পরিচালক জানান, খাওয়ার সময়, ঘুম পাড়ানোর সময় কিংবা চান করানোর সময় ছেলেকে মোবাইল তিনিও দেখান। এর উত্তরে অভিনেত্রী জানান, তিনি ছেলেকে কার্টুন কিংবা এডুকেশনাল ভিডিও দেখান। তবে বাচ্চাদের জন্য ভিডিও গেম খেলাটা একেবারেই উচিৎ নয়। এর উত্তরে পরিচালক আরো বলেন, তিনি ছেলেকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য উপযুক্ত করে তুলছেন। তবে এত ছোট বয়সেই তার হাতে ফোন ধরিয়ে দেওয়াটা ঠিক নয়। এর মাঝেই ছেলেকে খেলতে পাঠিয়ে দেন অভিনেত্রী। এরপরেই অভিনেত্রী বলেন, এবার থেকে তারা দুজনেই নিজেদের মতো করে সময় বার করে ছেলের জন্য খেলার মাঠ খুঁজবেন।

রাজ-শুভশ্রীর এই ঝগড়া চলতে চলতেই ক্যামেরায় দেখা দেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিও অভিনেত্রীর সাথে সহমত পোষণ করে সকলের উদ্দেশ্যে জানান, একেবারে ছোট বাচ্চাদের হাতে ফোন তুলে দেওয়া উচিৎ নয়। ফোন থেকে তাদের যতটা সম্ভব দূরে রাখতে হবে। আর মোবাইল ফোনের ভিডিও গেম একটি বাচ্চার কি পরিমানে ক্ষতি করে! তা মানুষের ধারণার বাইরে।

আর এই নিয়েই আসতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি ‘হাবজি গাবজি’। আর সেই ছবিরই প্রচারের উদ্দেশ্যে এই ভিডিও শেয়ার করা হয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায়ও নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন এই ভিডিওটি। পাশাপাশি এও জানিয়েছেন, মঙ্গলবার এই ছবির প্রথম গান মুক্তি পেতে চলেছে। আগামী ৩’রা জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। আসন্ন এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে দেখা মিলবে পরমব্রত চট্টোপাধ্যায়ের। অপেক্ষায় অসংখ্য সিনেমাপ্রেমীরা।