Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন রাখির স্বামী

Updated :  Wednesday, December 23, 2020 9:25 PM

কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস 14’-এ এই মুহূর্তে প্রকৃত এন্টারটেইনার হলেন বলিউডের আইটেম ডান্সার রাখি সাওয়ান্ত।  গত বছর রাখি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন তাঁর বিয়ে হয়েছে এনআরআই রীতেশ-এর সাথে। রীতেশ ইউকে-এর বাসিন্দা। হিন্দু ও খ্রিস্টান দুই রীতি মেনে বিয়ে হয়েছিল রাখির। এরপর রাখি করওয়া চৌথের ছবি শেয়ার করলেও এখনও অবধি রীতেশের কোনো ছবি শেয়ার করেননি। ফলে তাঁর বিয়ে নিয়ে তিনি বারবার প্রশ্ন উঠেছে।  বিগ বসের ঘরে প্রতিযোগী আলি গোনিও রাখিকে রীতেশ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। কিন্তু রাখি আলির প্রশ্ন এড়িয়ে যান।  রাখি জানিয়েছেন, রীতেশ খুব লাজুক, তিনি ক্যামেরার সামনে আসতে চান না।

সন্তান নেওয়ার পরিকল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন রাখির স্বামী

তবে বিগ বসের ঘরেই একসময় তিতিবিরক্ত হয়ে রাখি নিজেও বলেছেন, তাঁর পক্ষে তাঁর বিয়ে নিয়ে বারবার  উত্তর দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, তিনি চান রীতেশ অন্তত একবার ক্যামেরার সামনে আসুন।  সুদূর ইউকে থেকে একটি ইন্টারভিউতে রীতেশ জানিয়েছেন, এই বছর করোনা অতিমারীর কারণে তাঁর সঙ্গে রাখির দেখা হয়নি।  কিন্তু  রাখির কথামতো বিগ বসের ঘরে এসে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিতে তিনি রাজি।

একইসঙ্গে রীতেশ বিগ বসের প্রতিযোগী নিকি তম্বোলীর সমালোচনা করেছেন।  কিছুদিন আগে নিকি বলেন রাখি নিজের মান-ইজ্জত খুইয়ে বিগ বসের ঘরে এসেছেন। রীতেশ নিকির এই কথার বিরোধিতা করে বলেন, রাখি নিকির থেকে অনেক সিনিয়র। নিকির উচিত, রাখিকে সম্মান দেওয়া। একজন নারী হয়ে নিকির উচিত নয় আরেকজন নারীকে অপমান করা। রীতেশ বলেন, তিনি চাইলে নিকির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারেন। কিন্তু ‘বিগ বস’ একটি গেম শো এবং তিনি এই গেম শো-টিকে সম্মান করেন। এই কারণে রীতেশ এখনও পর্যন্ত নিকির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেননি।  রীতেশ জানিয়েছেন, রাখির মতো নারীকে তাঁর স্ত্রী হিসাবে পেয়ে তিনি যথেষ্ট খুশি। রীতেশ চান, রাখি ‘বিগ বস 14’ জিতুন।  একইসঙ্গে রীতেশ জানিয়েছেন, আগামী বছর তিনি ও রাখি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন।