Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তুমুল চর্চা রানু মণ্ডলকে নিয়ে! কেন জানেন?

Updated :  Friday, September 27, 2019 11:51 AM

রানু মন্ডলকে চেনে না এমন লোক হয়তো খুবই কম। আট থেকে আশি সবাই রানু মন্ডল কে চেনেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন রানাঘাটের রাণু মণড্ল তারপরে বেশ কিছুটা সময় পার হয়েছে ৷ এখন তিনি স্টার হয়েছেন দেশজুড়ে বেড়েছে পরিচিতিও৷ সবার প্রিয় পাত্রীতে পরিণত হয়েছেন তিনি৷ হিমেশের সহায়তায় বলিউডে খাতা খুলেছেন রাণু৷ রাণুর জীবনি নিয়েও ছবি করার তুমুল চর্চা রয়েছে বলিউডে৷

রাণু মণ্ডলের জীবনী অবলম্বনে যে ছবিটি নির্মিত হবে সেটির নির্দেশনার দায়িত্ব থাকছে ঋষিকেশ মণ্ডলের উপরে৷ তবে সবব থেকে বড় খবর রাণুর চরিত্রে অভিনয় করতে পারেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ সুদীপ্তা জানিয়েছেন তাঁকেই রাণু মণ্ডলের চরিত্রে অভিনয় করতে বলা হয়েছে৷ স্ক্রিপট তিনি পাননি স্ক্রিপট পড়ে ঠিক করবেন অভিনয় করবেন না করবেন না৷ এই বিষয়ে রাণু মেয়ের সঙ্গে কথা বলেছেন কর্তৃপক্ষ৷