Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranu Mandol: বায়োপিকের গান রেকর্ডিং করলেন ভাইরাল সেন্সেশন রানু মন্ডল

Updated :  Wednesday, March 2, 2022 4:45 PM

বায়োপিক তৈরি হচ্ছে ইন্টারনেট সেন্সেশন রানু মন্ডল এর। আর সব থেকে বড় কথা হল এই ছবিতে নিজের গলাতেই গান গাইবেন রানু। খুব শীঘ্রই রানু মন্ডল এর জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা মিস রানু মারিয়া। স্টেশন থেকে গান গেয়ে হঠাৎ করে ভাইরাল হয়ে উঠেছিলেন রানু মন্ডল।। তাই তার বায়োপিকে গান থাকবে না এরকম তো হতেই পারে না। ফলে তার বায়োপিকে একগুচ্ছ গান থাকছে এবং তার মধ্যে বেশ কয়েকটি থাকছে রানু মন্ডল এর নিজের গলায়।

ছবিতে একাধিক গানের মধ্যে দুটি গান নিজের কন্ঠে গাইছেন রানু মন্ডল। ইতিমধ্যেই মঙ্গলবার সেই গানের রেকর্ডিং হয়ে গেল। সংগীতশিল্পী শুধু এবং সন্দীপ করের সঙ্গীত পরিচালনায় দুটি গান গাইছেন তিনি। কলকাতার একটি অডিও স্টুডিওতে এই গানের রেকর্ডিং হয়ে গেল সম্প্রতি। উপস্থিত ছিলেন এই ছবির কলাকুশলীরা।

সিনেমায় রানু মন্ডল চরিত্রে অভিনয় করছেন সেক্রেড গেমস খ্যাত বলিউডের বাঙালি অভিনেত্রী ঈশিকা দে। এই ছবিটি তৈরি হতে চলেছে হিন্দি ভাষায় এবং ছবিটি পরিচালনা করছেন পরিচালক ঋষিকেশ মন্ডল। তার বক্তব্য, ‘শিল্পী রানু মন্ডল এর জীবনে অনেক টানাপোড়েন রয়েছে। রেল স্টেশন থেকে মুম্বাই পর্যন্ত ওনার সফর এবং সেখানে তার সাফল্য সবকিছু নিয়েই আমাদের এই ছবি তৈরি হবে। আমি এই ছবির জন্য অত্যন্ত আশাবাদী।’

তবে যার জীবনী নিয়ে এই ছবি তৈরি হচ্ছে তিনি কি বলছেন? রানু মন্ডলের কথায়, ‘আমার জীবনে নিয়ে সিনেমা হচ্ছে এবং আমি অত্যন্ত খুশি।’ ঋষিকেশ মন্ডল এবং সিধুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলছেন, ‘আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের ঈশ্বর এবং যীশু মঙ্গল করুন।’