Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাদা স্বচ্ছ শাড়িতে রশ্মিকা মান্দানা, ছবি দেখে ভেঙে গেল ভক্তদের মন

Updated :  Monday, March 14, 2022 4:29 PM

এই মুহূর্তে সকলের কাছে ‘শ্রীভাল্লী’ নামেই পরিচিত তিনি। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ‘পুষ্পা: দ্যা রাইজ’এ অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা দর্শকদের মাঝে এক অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে।

২৫ বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রী শুরুতে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ছবিতে কাজ করা শুরু করেন তিনি। ২০১৬ সালে বিনোদন জগতে ডেবিউ ঘটে তার। ‘কিরিক পর্টি’ ছবি দিয়ে নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর থেকে একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। ‘অঞ্জনি পুত্র’, ‘চালো’, ‘গীত গবিন্দম’, পোগাড়ু’, ‘পুষ্পা: দ্যা রাইজ’এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই অভিনেত্রীর দেখা মিলবে বলিউডেও।

সাদা স্বচ্ছ শাড়িতে রশ্মিকা মান্দানা, ছবি দেখে ভেঙে গেল ভক্তদের মন

পুষ্পা ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এমনকি বরুণ ধাওয়ানের সাথেও কাজ করছেন তিনি। বর্তমান যুগে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

সাদা স্বচ্ছ শাড়িতে রশ্মিকা মান্দানা, ছবি দেখে ভেঙে গেল ভক্তদের মন

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা রীতিমতো ভাইরাল হয় নেটনাগরিকদের মাঝে। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে একটি সাদা নেটের শাড়িতে দেখা গিয়েছে। সাথে পরেছিলেন স্টাইলিশ ব্লাউজ। খোলা চুলে, মানানসই দুল পরেছিলেন তিনি। হাতে ছিল সোনালী রঙের চুড়ি ও আংটি। আর ঠোঁটে ছিল চিরপরিচিত সেই হাসি, যা দেখেই মুগ্ধ হন ভক্তরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ছবি রীতিমতো ভাইরাল নেটমাধ্যমে।