Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছেলের বয়সী হৃত্বিক রোশনের সাথে চুম্বন, বিতর্কে জড়িয়েছিলেন রেখা

Updated :  Friday, March 4, 2022 1:43 PM

হৃত্বিক রোশনকে বলিউডের ‘গ্রিক গড’ হিসেবে সম্বোধন করা হয়। রেখা হলেন ইন্ডাস্ট্রির লিভিং লেগেন্ড। তার রূপের জাদুতে আজও মুগ্ধ আট থেকে আশি। বলিউডের অন্দরে এমন অনেক বিতর্কের সৃষ্টি হয়, যা থেকে থেকেই মিডিয়ার মাধ্যমে উঠে আসে সকলের সামনে। বলিউডের প্রথম সারির তারকারা বিভিন্ন কারণে বিতর্কে জড়িয়ে পড়েন। মিডিয়াতে সেই নিয়ে আলোচনা চলে প্রচুর। সম্প্রতি তেমনই একটি বিতর্কের কথা উঠে এসেছে সকলের সামনে।

হৃত্বিক রোশন ও রেখাকে একই পর্দায় দেখা গিয়েছে একাধিকবার। ‘কই মিল গ্যায়া’ ছবিতে ছেলে ও মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল দুজনকে। এরপরে ‘কৃশ’ ছবিতে ঠাকুমা ও নাতির ভূমিকায় দেখা গিয়েছিল এই দুই তারকাকে। তবে শোনা যায়, একটা সময়ে এই ছেলের বয়সী, রাকেশ পুত্র হৃত্বিক রোশনের সাথেই নাম জড়িয়েছিল রেখার। একটি ছবিতে একে-অপরকে চুম্বন করতে দেখা গিয়েছিল তাদের। সেইসময় মিডিয়াতে এই দুই তারকা চুম্বন বিতর্কে জড়িয়েছিলেন।

ইন্ডাস্ট্রির যেকোনো ধরনের অনুষ্ঠানে রেখা একেবারে স্বাভাবিক ভাবেই মিশে যেতে পারেন সকলের সাথে। তবে বজায় রাখেন ব্যক্তিত্ব। নিজের ব্যক্তিত্ব নিয়েই সবার থেকে আলাদা করে রাখেন নিজেকে। তরুণ অভিনেতা-অভিনেত্রীদের কাছে টেনে নেন খুব সহজেই। তেমনি এক ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে হৃত্বিক রোশনের সাথে দেখা হওয়ার পর তাকে আলিঙ্গন করে ঠোঁটের ঠিক নীচে চুম্বন করেছিলেন অভিনেত্রী। আর সেই দৃশ্য চোখ এড়ায়নি উপস্থিত ক্যামেরাম্যানদের। খুব স্বাভাবিকভাবেই তারা সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেছিলেন। মিডিয়ায় সেই দৃশ্য নিয়ে তর্ক-বিতর্ক চলেছিল দীর্ঘসময় ধরে। সম্প্রতি সেই ঘটনাই মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে আবারো। সেইসময় রাকেশ পুত্রের সাথে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। তবে এই বিষয় নিয়ে কোন রকম মন্তব্য করতে দেখা যায়নি এই দুই তারকাকে। কারণ এই ধরনের বিতর্কে জড়ানো তাদের জন্য নতুন কোন ঘটনা ছিল না।