Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুষ্পার গানে মঞ্চ মাতালেন ছোটপর্দার অভিনেত্রী রুকমা, মাম্পির মাচা পারফরমেন্স ভাইরাল

Updated :  Monday, March 7, 2022 2:01 PM

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ হলেন রুকমা রায়। ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় সঞ্চালনা থেকে অভিনয় সবটাই করে ফেলেছিলেন অভিনেত্রী। তবে কয়েকমাস আগে শেষ হয়ে যাওয়া ‘দেশের মাটি’ ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। ক্যামেরার সামনে তিনি যে যথেষ্ট সাবলীল, তা মানেন তার ভক্তরাও। রাহুল অরুণোদয় ব্যানার্জীর সাথে তার অনস্ক্রিন রসায়ন রীতিমতো মনে ধরেছিল দর্শকদের। তাদের নামে ফ্যান পেজ পর্যন্ত তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি তাদের সম্পর্ক নিয়ে গুজবও রটেছিল নেটমাধ্যমে। অবশ্য সেই গুজব পরবর্তীকালে তারা নিজেরাই উড়িয়ে দিয়েছেন। নিজেদের একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেছেন তারা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গানটা তিনি ভালোই গান। মাঝে মাঝেই নিজের গানের ভিডিও নিজস্ব সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে থাকেন। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশের মাঝে।

বিনোদন জগতের তারকাদের নানা ধরণের অনুষ্ঠানে যেতে হয়। প্রয়োজনে এবং মানুষের আরো কাছাকাছি পৌঁছাতে মাচার শো পর্যন্ত করতে হয় তাদের। সম্প্রতি তেমনই এক মাচা শোতে উপস্থিত হয়েছিলেন রুকমা রায়। সেখানে পুষ্পার গানে রীতিমতো মঞ্চ মাতিয়েছেন অভিনেত্রী। ব্লকবাস্টার হিট ‘পুষ্পা: দ্যা রাইজ’এর অন্যতম সুপার ডুপার হিট গান ‘ও আন্তাভা’। মঞ্চে সেই গানটিই গাইতে শোনা গিয়েছে অভিনেত্রীকে। একটি পিচ রঙা গাউনে ও খোলা চুলে সেজেছিলেন তিনি। ফোনে লিরিক্স দেখতে দেখতে সাবলীল ভাবে গান গেয়েছেন অভিনেত্রী, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। নিঃসন্দেহে তার গানের গলা বেশ সুন্দর। একথা নেটিজেনদের পাশাপাশি মানেন তার ভক্তরাও। সম্প্রতি এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই তা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ভিডিওটির সূত্র ধরে আবারো চর্চায় উঠে এসেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকমা রায়।