Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sara Tendulkar: খোলা চুলে সাদা পোশাকে রিল বানিয়ে চর্চায় শচীন কন্যা, রইল ভিডিও

Updated :  Friday, December 16, 2022 5:51 PM

ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। কারণে-অকারণে চর্চায় থাকেন তিনি। তবে বর্তমানে নিজের ছেলেমেয়েদের সূত্র ধরেই বেশিরভাগ সময় চর্চায় থাকেন ক্রিকেট ঈশ্বর। তবে সম্প্রতি মেয়ে সারা টেন্ডুলকারের সূত্র ধরেই চর্চায় ক্রিকেট ঈশ্বর। সাদা পোশাকে বোল্ড ফটোশুট, সেই সূত্র ধরেই নেটমাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন তিনি।

সম্প্রতি নিজের যে রিল ভিডিওর সূত্র ধরে চর্চায় উঠে এসেছেন শচীন কন্যা, সেটি কয়েকদিন আগে তিনি নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। একটি পাঞ্জাবি গানের সাথে এই ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওতে খোলা চুলে স্লিভলেস সাদা পোশাকে দেখা গিয়েছে সারাকে। হালকা মেকাপে শচীন কন্যার ঠোঁটে ছিল সেই ছিল পরিচিত মিষ্টি হাসি, যা আবারো মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলকে। এই মুহূর্তে নিজের সেই রিল ভিডিওর সূত্র ধরেই ভক্তদের মাঝে প্রশংসিত তিনি।

জানা গিয়েছে, খুব শীঘ্রই বলিউডের গ্ল্যামার দুনিয়ায় ডেবিউ ঘটতে চলেছে শচীন কন্যার। নিজের জন্য একেবারে অন্য জগৎ বেছে নিয়েছেন তিনি। মা অঞ্জলি টেন্ডুলকার পেশায় একজন ডাক্তার। অন্যদিকে বাবা শচীন টেন্ডুলকারের পাশাপাশি তার ভাই অর্জুন টেন্ডুলকারও যুক্ত ক্রিকেট দুনিয়ার সাথে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলও খেলেছেন তিনি। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের প্রতিনিধিত্বও করেছে অর্জুন।

সারার ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোট থেকেই। থেকে থেকেই ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে দেখা মেলে শচীন কন্যার। সম্প্রতি শুভমান গিলের সাথে নাম জড়িয়েছে তার। সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে ফলো করেন তারা। তবে কানাঘুষো শোনা গেলেও, এখনো নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।

উল্লেখ্য, শচীন কন্যা সারা টেন্ডুলকার মুম্বাইয়ের ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ থেকেই নিজের স্কুলের পড়াশোনা শেষ করেছেন। পরে ‘ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন’ থেকে নিজের গ্রাজুয়েশন করেছেন তিনি। তারপর থেকেই মডেলিং দুনিয়ায় পা রেখেছেন তিনি। বলিউডে সারা টেন্ডুলকারের ডেবিউ ঘটলে তা যে অনেকের চিন্তার কারন হতে পারে, তা নিঃসন্দেহে বলা চলে।