Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘সেক্রেড গেমস’ সিরিজের সুভদ্রা ধরা দিলেন নতুন লুকে, ছবি দেখে মুগ্ধ ভক্তরা

Updated :  Thursday, March 10, 2022 10:13 AM

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত সেক্রেড গেমস ওয়েব সিরিজে একের পর এক সাহসী দৃশ্যে অভিনয় করে সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে। মুহুর্তের মধ্যেই তার অভিনয় হয়েছিল প্রশংসিত। তার এই সমস্ত সাহসী দৃশ্যের জন্য তাকে বিতর্কের শিকার হতে হলেও তার অভিনয় দক্ষতা সকলকে একেবারে চমকে দিয়েছিল। সম্প্রতি এই অভিনেত্রীর আরও একটি নতুন ফটোশ্যুট ভাইরাল হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে একটি কালো রঙের গাউন পরে ক্যামেরার সামনে পোজ দিতে।

এই নতুন ফটোশুটে রাজশ্রী দেশপান্ডে হয়ে উঠেছেন ভাইরাল। এটি একটি সাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোশুট তবে সেই ফটোশুটের মধ্যেও তার লুকস এবং তার পোজ হয়ে উঠেছে জনপ্রিয়। কালো রঙের গাউন পরে ছবি তোলা সাধারনত অভিনেত্রীদের মধ্যে খুব একটা জনপ্রিয় নয়। তার মধ্যে আবার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোশুট। এরকম ফটোস্যুট সত্যিই অভিনেত্রীদের মধ্যে খুব একটা জনপ্রিয় নয়। কিন্তু রাজশ্রী তার দুর্দান্ত পোজ দেবার দক্ষতায় এই ফটোশুটকে একেবারে জীবন্ত করে তুলেছেন।

এই ছবিতে তাকে দেখা যাচ্ছে একাধিক পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে। কোন কোন ছবিতে দেখা যাচ্ছে তিনি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে রয়েছেন। আবার কোন কোন ছবিতে তিনি ক্যামেরা লেন্স এর বিপরীতে তাকিয়ে রয়েছেন। এই সমস্ত দুর্দান্ত পোজের জন্যই তার এই নতুন ছবি হয়ে উঠেছে ভাইরাল। অভিনেত্রীর এই সমস্ত জবরদস্ত লুক মুহূর্তের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রম প্রোফাইলে এই ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তার ভক্তদের ভিড় লেগে গিয়েছে কমেন্ট বক্সে। অনেকেই অভিনেত্রীর এই ভিন্টেজ লুককে বেশ পছন্দ করেছেন। তার ভক্তরা লাগাতার এই ছবিতে কমেন্ট করছেন এবং তার এই ছবির প্রশংসা করছেন। চলুন দেখে নেওয়া যাক এই ছবিগুলি।

 

View this post on Instagram

 

A post shared by Rajshri (@rajshri_deshpande)

 

View this post on Instagram

 

A post shared by Rajshri (@rajshri_deshpande)