Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BREAKING: রাণুর সঙ্গে ভিডিও পোস্ট করলেন সলমন! ভাইরাল নেট দুনিয়ায়!

Updated :  Tuesday, September 3, 2019 7:33 AM

ফের শিরোনামে রাণু মণ্ডল! বর্তমানে রাণু মণ্ডল সোশ্যাল মিডিয়া সেনসেশন। নিজের প্রতিভা ও ভাগ্যের জোরে এখন খ্যাতির শীর্ষে তিনি। রানাঘাট স্টেশনে গান গাওয়া থেকে হিমেশের হাত ধরে বলিউডে অভিষেক করেছেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর একটি গানের ভিডিও জীবন বদলে দিয়েছে তাঁর।

রাণুর গানে রীতিমত মুগ্ধ সবাই। সম্প্রতি ইন্ডিয়ান আইডল বিজয়ী সলমন আলিকে রাণুর সঙ্গে দেখা গিয়েছে। সলমন আলি তাঁর ইনস্টাগ্রামে রানু মণ্ডলের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন এবং নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি। রাণুর তেরি মেরি তেরিমেরি গানটির পর সলমন আলির সঙ্গে তাঁর ভিডিওটি ইনস্টাগ্রামে রীতিমতো ঝড় তুলছে ৷