Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: উফ! হলুদ-সবুজ সালোয়ারেই পাঞ্জাবি গানে উদ্দাম নাচ স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

Updated :  Friday, June 10, 2022 9:33 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি একটি ইনস্টারিলের মাধ্যমেই তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি পাঞ্জাবী গানের সাথেই ইনস্টারিল ভিডিও বানিয়েছেন স্বপ্না চৌধুরী।

সম্প্রতি যে ভিডিওর সূত্র ধরে চর্চায় তিনি, সেখানে হলুদ, সবুজ ও গোলাপি রঙের মেলবন্ধনে একটি সালোয়ার-কামিজ পরেছিলেন তিনি। হালকা মেকাপে পরেছিলেন মানানসই জুতোও। এই পোশাকেই জনপ্রিয় পাঞ্জাবী গান ‘সোনে কি তাগদি’র তালে নেচেছেন স্বপ্না চৌধুরী। সম্প্রতি একটি রিল ভিডিও আকারে নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন ভিডিওটি। বর্তমানে যার ভিউজ লক্ষাধিক। উল্লেখ্য, ইনস্টাগ্রামে স্বপ্না চৌধুরীর ফলোয়ার্স সংখ্যা ৪.৯ মিলিয়ন। সুতরাং, তার যেকোনো ধরনের ছবি কিংবা ভিডিও মুহূর্তে ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরা তাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন। তিনিও নিজের ভক্তদের নিরাশ করেন না। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে।