Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Choudhary: ‘পানি পানি’, কমলা রঙের স্যুটে মঞ্চ কাঁপালেন স্বপ্না চৌধুরী, কাকা-কাকাও বাজাতে লাগলেন শিস

Updated :  Sunday, September 25, 2022 11:14 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি ধামাকেদার হরিয়ানভি গানের সাথে স্বপ্ন চৌধুরীর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় হরিয়ানভি দর্শকদের মাঝে ভাইরাল হয়েছে ‘শাইন মিউজিক’ নামের ইউটিউব চ্যানেলের সূত্র ধরে।

উল্লেখ্য, ইউটিউব চ্যানেল থেকে স্বপ্না চৌধুরীর এই নাচের ভিডিওটি ১০ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে জনপ্রিয় হরিয়ানভি গান ‘পানি পানি’র তালেই মঞ্চ কাঁপিয়েছেন তিনি। ভিডিওতে কমলা রঙের সালোয়ার স্যুটে দেখা মিলেছে তার। এই মুহূর্তে স্বপ্না চৌধুরীর ১০ মাস আগের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পৌঁছে গিয়েছে ১১ লাখের কাছাকাছি মানুষের কাছে। আপাতত নিজের এই নাচের ভিডিওটির সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে ও তার অগণিত ভক্তমহলে পুনরায় চর্চিত স্বপ্না চৌধুরী।