Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Choudhary: ‘ভূচাল’এর তালে মঞ্চ কাঁপালের স্বপ্না, উচ্ছ্বসিত ছিলেন দর্শকরাও

Updated :  Wednesday, April 19, 2023 12:04 PM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘সোনটেক রাগিনী’র সূত্র ধরেই ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই নাচের ভিডিওটি।

উল্লেখ্য, স্বপ্না চৌধুরীর এই নাচের ভিডিওটি ২ বছরের পুরনো। ২ বছর আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি। বর্তমানে এই নাচের ভিডিওটি সাড়ে তিন কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। পছন্দও করেছেন বহু মানুষ। সেকথা কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। ভিডিওতে ‘ভূচাল’ গানের সাথেই স্টেজ কাঁপিয়েছিলেন তিনি। রাহুল পুথির কন্ঠেই জনপ্রিয় এই গানটি। আর এই গানের তালেই ধামাকেদার নৃত্য পরিবেশন করেছিলেন স্বপ্না চৌধুরী। সেখানে উপস্থিত দর্শকরাও রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন অভিনেত্রীকে দেখে, ভিডিওতে সেখানে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস দেখেই তা স্পষ্ট হয়েছে।