Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Choudhary: স্টেজের উপর উঠেই স্বপ্না চৌধুরীর গায়ে হাত, ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Saturday, July 2, 2022 10:35 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তি স্টেজের উপর উঠেই গায়ে হাত দিলেন অভিনেত্রীর। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি ‘রাহুল’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমেই ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ভিডিওটি।

৪ বছর আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৫.৩ লাখ মানুষের কাছে। জনপ্রিয় হরিয়ানভি গানেই স্টেজ কাঁপানো নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। নাচের সময় দর্শকদের মাঝে থেকে এক ব্যক্তি উঠে আসেন স্টেজের উপর টাকার পাশাপাশি একাধিকবার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন তিনি। এই বিষয়টায় অভিনেত্রী যে বেশ বিরক্ত হচ্ছিলেন, তা তার মুখ দেখেই বোঝা গিয়েছে। স্টেজের উপর উপস্থিত থাকা একাধিক ব্যক্তি তাকে বারবার স্টেজ থেকে নামিয়ে দিলেও তিনি একই কাজ করছিলেন বারবার। তবে শেষপর্যন্ত নিজের পারফর্ম্যান্স থামাননি তিনি। শেষপর্যন্ত নিজের নাচ শেষ করে তবেই তিনি বিদায় নিয়েছিলেন।