Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shraddha Arya: টপ পরে রাস্তায় বেরলেন অভিনেত্রী, নিজের সম্মান বাঁচাতে এমন কাজ করলেন

Updated :  Monday, December 26, 2022 7:30 PM

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা আরিয়া। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেও বড়পর্দা দিয়েই শুরু করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিং দুনিয়ার সাথেও জড়িত তিনি। হিন্দি টেলিভিশন জগতের অন্যতম বোল্ড অভিনেত্রীদের মধ্যে একজন শ্রদ্ধা। বর্তমান প্রজন্মের মধ্যেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

২০০৪ সাল থেকে এই অভিনয় জগৎ’এর সাথে যুক্ত তিনি। জি টিভির ট্যালেন্ট হান্ট শো ‘ ইন্ডিয়াস বেস্ট সিনেস্টার কি খোঁজ’এর হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শ্রদ্ধা। তামিল ছবিতে অভিনয়ের সূত্র ধরেই ডেবিউ হয়েছিল শ্রদ্ধার। পরে ২০১১’তে একটি সাবানের বিজ্ঞাপনের মাধ্যমে টেলিভিশন জগৎ’এ পা রাখেন তিনি। এরপর লাইফ ওকেতে ‘তুমহারি পাখি’তে পাখির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই পাখি চরিত্র অভিনেত্রীকে এক বিপুল পরিচিতি এনে দিয়েছিল ঘরে ঘরে। এরপর একাধিক টেলি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে নয় একেবারে ভিন্ন একটি কারণে চর্চায় তিনি।

এই মুহূর্তে অভিনেত্রী নিজের একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চিত হয়েছেন। ‘ভাইরাল ভয়ানী’ নামের ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকে সাম্প্রতিক ভাইরাল হাওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। ভিডিওতে প্রয়োজনের থেকে অতিরিক্ত বোল্ড পোশাকে দেখা গিয়েছে শ্রদ্ধাকে। আর এই ব্রালেস পোশাকের জন্যই পাপারাজিৎদের ক্যামেরার সামনে অস্বস্তিতে পরেছিলেন তিনি। এই মুহূর্তে সেই ঝলকই ভাইরাল নেটমাধ্যমে।

সম্প্রতি ভিনি ধূপারের সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন শ্রদ্ধা আরিয়া। অন্নপ্রশনের অনুষ্ঠানে প্রবেশ করার আগেই গাড়ি থেকে নামার সময় ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেইসময় গাড়ি থেকে নেমে পাপারাজিৎদের সামনেই একাধিকবার নিজের পোশাক ঠিক করতে দেখা গিয়েছে তাকে। আর সেই ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে চর্চিত শ্রদ্ধা।