Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নববধূর সাজে বিশেষ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করলেন শ্রুতি, দেখুন

Updated :  Sunday, November 29, 2020 8:48 AM

সম্প্রতি অভিনেত্রী শ্রুতি দাস ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে নিজের কেরিয়ারের বিশেষ মানুষের সঙ্গে নববধূর বেশে শেয়ার করলেন ছবি। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই নেটিজেনরা মনে করতে থাকেন শ্রুতির হয়তো বিয়ে হয়ে গেল। একইসঙ্গে শ্রুতি ও তাঁর প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার-এর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু পরে শ্রুতি নিজেই জানিয়েছেন, এই ছবিটি তাঁর একটি ব্রাইডাল ফটোশুটের ছবি এবং ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর মেকআপ আর্টিস্ট ও বন্ধু শুভম চক্রবর্তী। নববধূর সাজে শ্রুতিকে অপরূপ সুন্দরী লেগেছে। সম্প্রতি দেশের বাড়ি কাটোয়া থেকে কলকাতায় ফিরে এসে শ্রুতি এই ফটোশুটটি করেছেন।

কাটোয়া থেকে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু পড়াশোনার পাশাপাশি মডেলিং করার স্বপ্ন দেখতেন শ্রুতি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ত্রিনয়নী’ র মাধ্যমে শ্রুতির অভিনয়ের কেরিয়ার শুরু হয়। এই সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন শ্রুতি। তবে চলতি বছরে করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ‘ত্রিনয়নী’র টিআরপি নেমে যায়। ফলে চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন আগে  শ্রুতির হাতে সেরকম কাজ না থাকায় তিনি নিজের দেশের বাড়ি কাটোয়ায় ফিরে  তাঁদের বাড়ির পুজোয় নিজেই সমস্ত যোগাড় দিয়েছেন। নিজেই এই ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

এই মুহূর্তে শ্রুতি ‘ত্রিনয়নী’র পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে সম্পর্কে রয়েছেন। ‘ত্রিনয়নী’র সেট থেকে বয়সে 14 বছরের বড় স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আলাপ যা ক্রমশ প্রেমে পরিণত হয়েছে। শ্রুতি প্রথম প্রস্তাব দিয়েছিলেন স্বর্ণেন্দুকে। কিন্তু স্বর্ণেন্দু তাঁদের বয়সের ব্যবধানের কথা ভেবে পিছিয়ে গেলেও নাছোড়বান্দা শ্রুতি একসময় স্বর্ণেন্দুর মন জয় করে নেন। কিছুদিন আগেই শ্রুতি ও স্বর্ণেন্দু তাঁদের দুজনের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কোনো সমুদ্র সৈকতে। সেখান থেকে বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁরা। তবে দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রুতি চলে আসেন তাঁদের কাটোয়ার বাড়িতে। কিন্তু স্বর্ণেন্দু তাঁর সাথে কাটোয়া যেতে চাননি। তবে এই মুহূর্তে স্বর্ণেন্দু ও শ্রুতির বিয়ের ব্যাপারে দুই পরিবার চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে।