Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কতবার সহবাস করেছেন? নেটনাগরিকের প্রশ্নের জবাব দিলেন ‘দেশের মাটি’র নোয়া

Updated :  Monday, May 17, 2021 10:13 PM

বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় নাম শ্রুতি দাস। ধারাবাহিকের সংখ্যা ২। ত্রিনয়নী থেকে দেশের মাটি- দুই ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে টেলি মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ত্রিনয়নীর নয়ন হোক দেশের মাটির নোয়া দুই চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে বাঙালি দর্শকের খুব প্রিয় পাত্রী হয়ে উঠেছেন শ্রুতি। তবে অভিনেত্রীর আরো একটি গুনের জন্য তিনি বেশ খ্যাত। স্পষ্টবক্তা শ্রুতি। কোনো কথা রাখ ঢাক করে বলেন। স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই।

শ্রুতির অভিনয়, গানের গলা, নাচ সবই ভালো করে রপ্ত করেছেন। নিজের দক্ষতায় টলিপাড়াতে বেশ জনপ্রিয়। তবু অভিনেত্রী নিজের গায়ের রঙ নিয়েও বারবার নানা কটাক্ষের মুখে পড়েছেন তিনি। ট্রোলিং বহুবার হয়েছ্রন তেমনই মোক্ষম জবাব ও দিয়েছেন তিনি। প্রায়দিনই অচেনা অচেনা কিছু কুরুচিকর ব্যক্তিদের নানান কুমন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে, তবে এই মানুষদের নোংরা মানসিকতার সঙ্গে এখন অনেকটাই খাপ খাইয়ে নিয়েছেন শ্রুতি।

এবারে সব কিছু সীমা পার হয়ে গিয়েছে। এবারে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে সহবাস করা নিয়ে সরাসরি প্রশ্ন করেন শুভজিৎ নামের এক জনৈক ব্যক্তি। এই স্পর্ধা অভিনেত্রী খুব সহজে মেনে নিতে পারেননি। খুব শান্ত মাথায় এই প্রশ্নের যথাযথ উত্তর দিলেন শ্রুতি। শুভজিৎ নামক নেটনাগরিক প্রশ্ন করেন অভিনেত্রীকে। লেখেন, ‘করবার সেক্স করেছো?’ শান্তভাবে হাসিমুখে শ্রুতির উত্তর, ‘ আমি জানিনা তবে ভাই তুমি তোমার মাকে একবার জিজ্ঞেস করো, বড়রাই প্রথমেই বলি’। এই উত্তর লেখার পর হাত দিয়ে নিজের মুখ ঢাকা একটি ইমোজি পোস্ট করে শ্রুতি আরো যোগ করেন, ‘ লজ্জা পাচ্ছি, কাকিমার লজ্জা পাওয়া মুখটা দেখতে চাই ভাই প্লিজ।

কতবার সহবাস করেছেন? নেটনাগরিকের প্রশ্নের জবাব দিলেন 'দেশের মাটি'র নোয়া

এই কুরুচিকর প্রশ্ন শ্রুতি এড়িয়ে যেতেই পারতেন। তবে এইসব ব্যক্তিদের প্রশ্ন এড়িয়ে নয় সরাসরি সকলের সামনে উত্তর দেওয়া উচিত। এরপর আর কোনো মেয়েকে এই ধরণের প্রশ্ন করতে দুবার ভাববে মানুষ। এর আগেও নিজের গায়ের রং, প্রেমিক স্বর্ণেন্দুকে নিয়ে নানান কটুক্তি শুনেছেন এবং এখনো শোনেন শ্রুতি। এর যথাযথ যোগ্য উওর ও দিয়েছেন। এমনকি করোনায় আক্রান্ত হওয়ার পর অভিনেত্রীর শ্রুতির জন্য মৃত্যু কামনা করেছেন কিছু মানুষ। এই সব উপেক্ষা নয় উল্টোদিকের মানুষকে চুপ করানো শিখে গিয়েছেন শ্রুতি। আর অভিনেত্রীর এই স্পষ্ট কথার জন্য অনেক অনুগামী প্রশংসাও করেন।