Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোটবেলার ক্রাশের কথা শেয়ার করলেন সৌরভ -শাশ্বত, ‘দাদাগিরি’-র মঞ্চে সামনে এল গোপন তথ্য

Updated :  Tuesday, March 29, 2022 7:54 PM

জি বাংলা দাদাগিরি সমস্ত রিয়্যালিটি শোগুলোর মধ্যে অন্যতম। দাদার সঞ্চালনা ছাড়া এই শো রীতিমতো অসম্পূর্ণ। দাদাগিরির প্রাণ সৌরভ গাঙ্গুলী, তা নিয়ে কোন সন্দেহ নেই। এই মঞ্চে প্রতি সপ্তাহে থাকে একাধিক চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই দাদাগিরি শেষ হতে চলেছে। তার জায়গায় শুরু হবে সারেগামাপা। ইতিমধ্যেই অডিশন শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিক একটি এপিসোডে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এদিনই শাশ্বতর কথায় নিজের ছেলেবেলাকার ক্রাশের কথা বললেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী।

উল্লেখ্য, এদিনের এপিসোডে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রনিতা দাস, দেবশ্রী গঙ্গুলী। এছাড়াও পরে গুগলি রাউন্ডে উপস্থিত ছিলেন পরিচালক রাজর্ষি দে। ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবির প্রচারের খাতিরেই উপস্থিত ছিলেন তারা। আগামী ১’লা এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এদিনের এই এপিসোডেই শাশ্বত চট্টোপাধ্যায় একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলীর দিকে। দাদাও সব উত্তর দিয়েছেন মজার ছলেই। সম্প্রতি সেই এপিসোডেরই কিছু ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

এদিনের এপিসোডে মজার ছলেই শাশ্বত অর্থাৎ ইন্ডাস্ট্রির অপু সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করেন, ছেলেবেলায় সকলেরই ক্রাশ থাকে দাদার কি সেরকম কেউ ছিল? এর উত্তরে দাদা স্পষ্ট জানান, তার ক্রাশ ছিল। তিনি তার ক্লাসের টিচার ছিলেন। যা শুনে শাশ্বত ‘ও লাভলি’ বলে ওঠেন। তবে উত্তর দিয়ে দাদা থেমে থাকেননি। পাল্টা প্রশ্ন করেছিলেন শাশ্বতকে। দাদার প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছিলেন, তার ক্রাশ পাল্টাতে থাকতো। তবে পাড়ার একটি মেয়েকে তার ভীষণ ভালো লাগতো। তবে এরপরেই অভিনেতা জানান ঐ ভালো লাগতে লাগতেই হঠাৎ একদিন তিনি দেখলেন তিনি তার বিয়েতে লুচি দিচ্ছেন। অভিনেতার কথায়, পাড়া কালচারে এই ঘটনা খুবই স্বাভাবিক। এরপর অভিনেতা আরো বলেন, এমন ঘটনা অনেকের জীবনেই ঘটে থাকে, যা শুনে রীতিমতো হাসির রোল ওঠে দাদাগিরির মঞ্চে। তবে শেষে দাদা হাসতে হাসতেই বলেন সবার জীবনেই এমন একটা-দুটো ঘটনা থাকে।

এদিনের এপিসোডে অভিনেতাকে তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র ‘বব বিশ্বাস’ সম্পর্কে জিজ্ঞাসা করেন দাদা নিজেই। তবে এই প্রসঙ্গে অভিনেতা জানান, বব বিশ্বাস চরিত্রটা তার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই চরিত্রটা তার জীবন পাল্টে দিয়েছে। এই চরিত্রে অভিনয় করার পর থেকেই তার অভিনয় জীবন নতুন মোর নিয়েছিল। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক বচ্চন বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা এই প্রসঙ্গে জানান, তিনি এখনও পর্যন্ত সেই ছবিটি দেখেননি। তিনি আরো জানান, প্রথমেই যদি কোন একটি চরিত্র ম্যাজিক ঘটিয়ে দেয় তাহলে দ্বিতীয়বার সেই চরিত্রে যে অভিনয় করবে তাকে সমালোচনার সম্মুখীন হতেই হবে। অভিনেতা জানান, অভিষেক বচ্চনের জায়গায় তিনি থাকলেও তাকে সেই সমালোচনার সম্মুখীন হতে হতো।