Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৌরভের মুখে রোম্যান্টিক গান, নেটিজেনদের প্রশ্ন, ডোনা ম্যাডামকে মিস করছো?

Updated :  Monday, April 18, 2022 7:30 PM

‘দাদাগিরি আনলিমিটেড’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও। উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে। এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে। তবে সাম্প্রতিক এপিসোডে যা ঘটেছে, তা দেখে নেটিজেনদের দাবি দাদাগিরির মঞ্চে এসেও নিজের স্ত্রীকে মিস করছেন দাদা।

রবিবারের এপিসোডে তারকা জগতের বিশেষ প্রতিযোগীদের নিয়ে উপস্থিত ছিলেন দাদা। এমনকি এদিন দাদাগিরির মঞ্চে গান গাইতে দেখা যায় স্বয়ং দাদাকে। অনুপম রায়ের উদ্যোগেই দাদাগিরির মঞ্চে হল আন্তাক্ষরী পর্ব, যা দাদাগিরির মঞ্চে এই প্রথম। আর সেখানেই অনুপম রায়ের কন্ঠে শোনা গেছে ‘আমাকে আমার মত থাকতে দাও’। এরপরেই এক এক করে সকলেই গান গান। এরপরে দাদাকেও ‘ন’ দিয়ে গান গাইতে শোনা গিয়েছে। ‘নাজার কে সামনে জিগার কে পাস’ গানটি শোনা যায় দাদার কন্ঠেই।

গানটি গাইতে গাইতেই মুচকি হাসছিলেন তিনি। আর সেই ভিডিও ভাইরাল হতেই, তা রীতিমতো ভীষণ পছন্দ হয়েছে দাদার অনুরাগীদেরও। কেউ কেউ সরাসরি বলে বসেছেন, নিশ্চয়ই গান গাইতে গাইতে নিজের স্ত্রীকে মিস করছিলেন দাদা। তার কথা ভাবতে ভাবতেই গান গেয়েছেন তিনি, দাবী নেটনাগরিকদের অধিকাংশের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় দাদার গান গাওয়া দৃশ্যই ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’। যার এই সিজনের মূলমন্ত্র ছিল, “দাদাগিরি আনলিমিটেড সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়”। তবে এবার শেষের পথে দাদাগিরি। তার জায়গায় শুরু হতে চলেছে বাংলার সবথেকে বড় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে অডিশন পর্ব। তবে এখনো পর্যন্ত দাদাগিরির ফাইনালের তারিখ ঘোষণা করা হয়নি।