Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাহাড়ে ছুটির মেজাজেই Srabanti Chatterjee, এমন পোশাকে রিল বানালেন অভিনেত্রী

Updated :  Monday, March 13, 2023 8:32 PM

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতে। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।

কয়েকদিন আগেই তার অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবিতে অভিনেত্রীর পাশাপাশি দেখা গিয়েছে খোদ পরিচালক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও। এছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে টলিউডের একাধিক জনপ্রিয় তারকাদের। তবে সম্প্রতি আবারো পাহাড়ে ছুটির মেজাজে অভিনেত্রী। খোস মেজাজেই বানালেন একাধিক রিল ভিডিও’ও। আপাতত সেই সূত্রেই চর্চিত টলিপাড়ার এই চর্চিত অভিনেত্রী।

খুব সম্প্রতি কখনো পাহাড়ের রাস্তায় দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে শ্রাবন্তী চ্যাটার্জীকে। আবার কখনো নিজের হোটেলের বেলকনিতেই দেখা দিয়েছেন অভিনেত্রী। এদিন কালো স্লিভলেস, হাই থাই স্লিটেড ফ্লোরাল প্রিন্টের পোশাকে দেখা গিয়েছে তাকে। সাথে পরেছিলেন হলুদ জ্যাকেটও। ছোট চুলে, হালকা মেকাপে হাসিমুখেই ক্যামেরার সামনে হাজির ছিলেন শ্রাবন্তী। এই মুহূর্তে নিজের সেই ঝলক নিজেই শেয়ার করে নিয়ে নেটজনতার একাংশের নজর কেড়েছেন টলিপাড়ার এই চর্চিত অভিনেত্রী। খুব সম্ভবত নিজের পরিবারের সাথেই পাহাড়ের কোলে সময় কাটাচ্ছেন তিনি। অবশ্য সেই ঝলকও রয়েছে তার শেয়ার করে নেওয়া রিল ভিডিওতেই।