Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্রাবন্তী ও রোশনের বিয়ের ভাঙন, শ্রাবন্তী খুঁজে পেলেন বাঁচার পথ

Updated :  Tuesday, November 17, 2020 6:28 PM

এই মুহূর্তে টলিটাউন আপাতত সরগরম হয়ে উঠেছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের বিয়ের ভাঙন নিয়ে। সম্প্রতি রোশন নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে রোশনের কোলে একটি কুকুরছানা। রোশন এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, এর মতো বিশ্বস্ত সঙ্গী কেউ হয় না। এবার শ্রাবন্তী নিজের ইন্সটাগ্রামে প্রোফাইলে নতুন সঙ্গীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করলেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রাবন্তী তাঁর বান্ধবীর সঙ্গে বেরিয়ে পড়েছেন লং ড্রাইভে। জনপ্রিয় গান ‘এত আলো আগে দেখিনি’র সঙ্গে রীতিমত লিপ মিলিয়ে, নেচে ভিডিও পোস্ট করেছেন দুই বান্ধবী। নেটিজেনদের কাছে এই ভিডিও প্রশংসনীয় হলেও একাংশ প্রশ্ন তুলেছেন, তাহলে কি রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে কি সুখের ছিল না!

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি দূরদর্শনে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। মাত্র সতেরো বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে বিয়ে হয় শ্রাবন্তীর। এরপর জন্ম হয় তাঁদের একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর। অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। শ্রাবন্তী কেরিয়ারের শীর্ষে থাকাকালীন রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। একসময় শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। এরপর শ্রাবন্তী ও রাজীবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর শ্রাবন্তী বিয়ে করেন উঠতি মডেল কৃষ্ণ বিরাজকে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। ইতিমধ্যে শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। গত বছর অমৃতসরে তাঁরা দুজনে বিয়ে করেন।

চলতি বছরের এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। ঘটা করে বিবাহবার্ষিকী পালনের ইচ্ছে থাকলেও করোনা অতিমারীর কারণে তা বাতিল করে দেন শ্রাবন্তী ও রোশন। এরপরেই তাঁদের মনোমালিন্য শুরু হয়। শ্রাবন্তী ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইল থেকে স্বামী রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। অপরদিকে আগুনে ঘি ঢেলে মিডিয়াকে রোশন জানিয়েছেন, পুজোর অনেক আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন তাঁরা দুজনে। শ্রাবন্তী নিজের ছেলে অভিমন্যুর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রোশনের মায়ের অসুস্থতার কারণে রোশন এখন তাঁর মায়ের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী নিজের বিয়ে ভাঙার খবরকে গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু এরপর শ্রাবন্তী ও রোশন দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। কিন্তু শ্রাবন্তী নিজের অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন। এমনকি রোশনের জিমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। তবে 8ই নভেম্বর শ্রাবন্তীর জিমের উদ্বোধনের সময় দেখা যায়নি রোশনকে। অনেকেই বুঝতে পারছেন শ্রাবন্তী ও রোশন দুজনে দুজনকে সোশ্যাল মিডিয়ায় স্টক করা শুরু করেছেন। এই কারণেই রোশনের কুকুরছানা কোলে নিয়ে ছবি শেয়ার করার পরেই শ্রাবন্তী শেয়ার করলেন লং ড্রাইভের ভিডিও। প্রকৃতপক্ষে শ্রাবন্তী ও রোশন একা হয়েও একা হতে পারেননি। কোথাও একটি যোগসূত্র থেকেই যাচ্ছে তাঁদের মধ্যে।