Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘কাঞ্চন মল্লিকের সহায়তায় নয় নিজের যোগ্যতায় কাজ পেয়েছি’, স্পষ্ট ভাষায় জানালেন শ্রীময়ী

Updated :  Monday, June 27, 2022 8:50 AM

দীর্ঘদিন ধরেই কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ প্রসঙ্গ আলোচ্য বিষয় মিডিয়াতে। গতবছর এই নিয়ে কম জলঘোলা হয়নি। থানা পর্যন্ত গড়িয়েছিল সেটি। মিডিয়াতেও কম আলোচনা হয়নি এই নিয়ে। তবে গতবছর থেকেই তাদের বিচ্ছেদ প্রসঙ্গ উঠলেই আরো এক অভিনেত্রীর নাম উঠছিল। তিনি ছোটপর্দার অভিনেত্রী শ্রীময়ী চ্যাটার্জী। জি বাংলায় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের রাধারানী চরিত্রের সূত্র ধরেই দর্শকমহলে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী।

তবে বারবার কাঞ্চন মল্লিকের বান্ধবী হওয়ার সুবাদে চর্চায় থাকতে দেখা গিয়েছে শ্রীময়ীকে। সম্প্রতি এক পাঁচতারা রেস্তোরাঁয় বসেছিল তারকাদের আড্ডা। কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চ্যাটার্জীর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, অদিতি মুন্সির মতো তারকারা। সেখানে কাঞ্চন মল্লিকের সাথে শ্রীময়ীকে দেখা যাওয়ায় আবারো মিডিয়ার চর্চার আলো তাদের উপর। আর এই ছবিগুলি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি এই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, তিনি এই মুহূর্তে এই সমস্ত কটাক্ষকে বিশেষ পাত্তা দেন না। কারন গত একবছর ধরে এই ধরনের ঘটনার বারবার সম্মুখীন হতে হয় তাকে। তিনি জানান, তিনি যদি কোন অন্যায় করে থাকেন তাহলে তা রাখঢাক করার প্রয়োজন পড়বে না। কাঞ্চন মল্লিকের সাথে তার বহুদিনের বন্ধুত্ব। তবে তিনি সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে কোনদিনই কাজের সুযোগ নেননি, ভবিষ্যতেও নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি আজ পর্যন্ত যা কাজ পেয়েছেন, তা পুরোটাই নিজের যোগ্যতায় পেয়েছেন, সেকথা বারবার স্পষ্ট ভাষায় মিডিয়ার সামনে জানিয়েছেন শ্রীময়ী চ্যাটার্জী।

তিনি জানিয়েছেন, ২০১২ সাল থেকে অভিনেতাকে চেনেন তিনি। আর সেই বছর থেকেই শ্রীময়ী ‘বাবুসোনা’ ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জীবনের যাত্রাপথ শুরু করেছিলেন। নিছকই সখে অভিনয় করতে এসেছিলেন তিনি। তবে পরবর্তীকালে অভিনয়ের পাশাপাশি এই ইন্ডাস্ট্রিকে ভালোবেসে ফেলেন অভিনেত্রী। ধীরে ধীরে এই ইন্ডাস্ট্রিরই একজন হয়ে ওঠেন তিনি। তবে বারবার কাঞ্চন-পিঙ্কি বিচ্ছেদ মামলায় তার নাম জড়ানোয় তিনি একাধিকবার অপ্রস্তুতির মধ্যে পড়েছেন। এমনকি তার পরিবারের সদস্যদের মাথা হেঁট হয়েছে পাড়া প্রতিবেশীর পাশাপাশি মিডিয়ার সামনেও। অভিনেত্রীর বাবা-মায়ের পাশাপাশি এখন ধীরে ধীরে সকলেই বুঝতে পারছেন তিনি কিছুই করেননি।

তিনি এও বলেছেন, তিনি না চাইতেও কারণে-অকারণে তাদের বিচ্ছেদ প্রসঙ্গে জড়িয়ে গিয়েছেন। তারা আগে থেকেই আলাদা থাকছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। প্রায় ১০ বছর ধরে একে অপরের থেকে আলাদা থাকতেন তারা। তাদের সম্পর্কের তিক্ততা যখন সকলের সামনে প্রকাশ পেল তখন থেকেই তার ঘাড়ে বন্দুক রাখা হয়েছে। গত দেড়বছর ধরে আদালতে তাদের বিচ্ছেদ মামলা চলছে, সেকথাও উল্লেখ করেছেন তিনি। এমনকি অভিনেত্রী এও জানিয়েছেন, তিনি কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে আলাদা আলাদাভাবে বুঝিয়েছেন। কারণ তিনি মন থেকে চেয়েছিলান তাদের মধ্যে সমস্ত কিছু মিটমাট হয়ে যাক।