Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দিয়া মির্জাকে বিয়ে বৈভবের! বিয়ে নিয়ে মুখ খুললেন বৈভবের প্রথম স্ত্রী

Updated :  Saturday, February 20, 2021 10:42 PM

অভিনেত্রী দিয়া মির্জা (Diya Mirza)-র সঙ্গে শিল্পপতি বৈভব রেখি (Baibhab Rekhi)- র বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে মুখ খুললেন বৈভবের প্রথম স্ত্রী সুনয়না রেখি (Sunayana Rekhi)। তিনি এদিন তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে সুনয়না বলেছেন, দিয়া ও বৈভবের বিয়ে প্রসঙ্গে তাঁর নাম বারবার উঠে আসছে। অনেকেই তাঁকে মেসেজ করে জানতে চেয়েছেন তিনি ও তাঁর মেয়ে সামাইরা (samaira) কেমন আছেন। সুনয়না সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর সম্পর্কে চিন্তা করার জন্য। তবে তার পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি খুশি বৈভবের সঙ্গে দিয়ার বিয়ের সিদ্ধান্তে। সুনয়না বলেছেন, তিনি চান তাঁর মেয়ে সামাইরা ভালোবাসার মধ্যে বড় হোক। সেই ভালোবাসা হয়তো তার মা-বাবার মধ্যে সে দেখতে না পেলেও এবার দিয়ার সঙ্গে বৈভবের বিয়ের পরে তার আভাস পাবে। সামাইরাও যথেষ্ট খুশি তার বাবার এই সিদ্ধান্তে।

বৈভবের সঙ্গে সুনয়নার বিবাহিত জীবন সম্পর্কে কোনো তথ্য সামনে আনেননি বৈভব ও সুনয়না। 15 ই ফেব্রুয়ারি বৈভব রেখি (Baibhab rekhi)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন দিয়া মির্জা। বৈভব পেশায় শিল্পপতি। গত বছর লকডাউনের আগে থেকেই বৈভবের সঙ্গে দিয়ার সম্পর্কের সূত্রপাত হয়। বৈভব মুম্বইয়ের পালি হিলের বাসিন্দা।

করোনা বিধি মেনে 15 ই ফেব্রুয়ারি হয়েছে দিয়া ও বৈভবের বিয়ের অনুষ্ঠান। ঘরোয়া আয়োজন করে দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেছেন দিয়া ও বৈভব। এমনকি বিয়ের আসরে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ থাকলেও বিয়ের পরে সোশ্যাল মিডিয়ায় দিয়ার শেয়ার করা ছবিতে দেখা গেছে লাল রঙের জারদৌসি শাড়িতে সেজেছিলেন দিয়া।

এর আগে 2014 সালে সাহিল সঙ্ঘ (Sahil sangh)-এর সাথে বিয়ে হয়েছিল দিয়ার। কিন্তু বিয়ের পাঁচ বছর পর দিয়া ও সাহিলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সাহিল ও দিয়া বিবাহ বিচ্ছেদের কারণ নিয়ে মিডিয়ায় মুখ না খুললেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দিয়াকে সাহিল মানসিক নির্যাতন করতেন। এই কারণে সাহিলের সঙ্গে সম্পর্ক থেকে অব্যাহতি চেয়েছিলেন দিয়া।