Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুনিতা বেবি তার স্টাইল দিয়ে স্বপ্না চৌধুরীকে ব্যর্থ করে, চাচা বললেন, মানুষ বলেছে- ‘একে বলে সত্যিকারের নর্তকী’

Updated :  Monday, July 31, 2023 1:02 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার হরিয়ানভি দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সুনিতা বেবির দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘তাশান হরিয়ানভি’ নামক ইউটিউব চ্যানেল থেকে ২ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে তার নাচের এই ভিডিওটি। এই ভিডিওতে সুনিতা বেবিকে জনপ্রিয় হরিয়ানভি গান ‘কাছে কাট লে’র তালে মঞ্চ মাতাতে দেখা গিয়েছে। এই গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। চকচকে কালো রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছিল তার পরনে। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই আপাতত চর্চিত তিনি।

উল্লেখ্য, সুনিতা বেবির এই নাচের ভিডিওটি ২ মাস আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ দেড় লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত সকল দর্শকরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ২ মাস পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় সুনিতা বেবির এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন সুনিতা বেবি। রইল সেই ভিডিও, দেখে নিন।