Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিরাটদের সঙ্গে খেলতে চান সানি লিওন, ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে

Updated :  Wednesday, January 27, 2021 10:59 AM

সম্প্রতি বলিউড অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone)  ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সানি নিজের ছেলের সঙ্গে ক্রিকেট খেলছেন।  ব্যাটিং করতে করতেই সানি ছক্কা হাঁকালে তাঁর ‘বোলার’ ছেলে দৌড়ে গিয়ে নিয়ে আসে। ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে সানি মজা করে লিখেছেন, এবার তিনিও অনায়াসেই ভারতীয় ক্রিকেট টিমে চান্স পেয়ে যাবেন। পোস্টের সঙ্গে হ্যাশট‍্যাগ দিয়ে ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ লিখেছেন সানি।

কিছুদিন আগে ভারতীয় দলের ব্যর্থতার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল সানি লিওনির অন্তর্বাসের সাইজকে। নেটিজেনদের একাংশ টুইটারে লিখেছিলেন, সানি লিওনির অন্তর্বাসের সাইজ 38। অর্থাৎ ভারতীয় টিমের স্কোরের থেকেও বেশি। কেউ কেউ লিখেছিলেন, সানি 2 রানে জিতে গিয়েছেন। তবে এই ধরনের নোংরা টুইটের প্রতিবাদও করেছেন নেটিজেনদের অনেকে। বিশেষ করে মহিলা নেটিজেনরা সানি লিওনিকে করা কটূক্তির কড়া নিন্দা করেছেন।  এই ধরনের মন্তব্য বিকৃত মানসিকতার পরিচয় দেয় বলে জানিয়েছেন তাঁরা।

সানি লিওনি বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেও অতীতে তাঁর পর্ন তারকার পেশায় থাকার কথা এখনও কেউ ভুলতে পারেননি। সানির অতীত নিয়ে গত বছর তৈরী হয়েছিল একটি ওয়েব সিরিজ যা সম্প্রচারিত হয়েছিল জি ফাইভ  ওটিটি প্ল‍্যাটফর্মে। ওয়েব সিরিজটির নাম ‘কারেনজিত কৌর’। এটি সানির প্রকৃত নাম।  এই ওয়েব সিরিজে সানির অতীত জীবনের লড়াই, তাঁর পর্ন তারকা হয়ে ওঠার কারণ দেখানো হয়েছে।  ওয়েব সিরিজটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।