Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: ব্লাউজ ছাড়াই শাড়ি পরলেন উরফি, তারপর ক্যামেরার সামনে বিপজ্জনক সাহসী পোজ দিলেন

Updated :  Thursday, August 11, 2022 4:10 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের সাম্প্রতিক ইনস্টা স্টোরির হাত ধরেই এই মুহূর্তে চর্চায় উরফি। হাসপাতাল থেকে ফিরেই বোল্ড লুকে ক্যামেরার সামনে কাতিলানা পোজ দিলেন অভিনেত্রী, যা দেখে চোখ কপালে অধিকাংশ নেটজনতার। খোলা পিঠে, খোলা চুলে ডিপ নিল শাড়িতেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। হালকা মেকাপে, মানানসই কানের দুলে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে উরফিকে। আর তার সেই কাতিলানা লুকেই মোহিত হয়েছেন নেটনাগরিক সহ তার অগণিত ভক্তমহল।

Urfi Javed: ব্লাউজ ছাড়াই শাড়ি পরলেন উরফি, তারপর ক্যামেরার সামনে বিপজ্জনক সাহসী পোজ দিলেন

শোনা গিয়েছে কয়েকদিন আগেই জ্বর হয়েছিল অভিনেত্রীর। আর সেই কারণবশতই হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে ফিরেই আবারো নিজের রূপে মুহূর্তে মোহিত করেছেন সাধারণকে। একটি পাঞ্জাবি গানের সাথেই নিজের এই লুকের ভিডিওটি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন উরফি জাভেদ, আর এই মুহূর্তে সেই সূত্র ধরেই নেটদুনিয়ায় চর্চায় তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।