Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সবুজ সালোয়ারে এক মাঝবয়সী ব্যক্তির সাথে উদ্দাম নাচলেন স্বপ্না চৌধুরী, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, May 31, 2022 11:59 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি একটি হরিয়ানভি গানের সাথে তার একটি নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। সেই ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

ভিকে ইউনিক নামক ইউটিউব চ্যানেল থেকে পাঁচবছর আগে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। ভিডিওতে স্বপ্না চৌধুরীকে এক মাঝবয়সী ব্যক্তির সাথে একটি হরিয়ানভি গানের তালে উদ্দাম নাচতে দেখা গিয়েছে। একরাশ দর্শকদের মাঝে ঐ ব্যক্তির সাথে নেচেছেন তিনি। পাঁচবছর আগেকার ভিডিও হলেও বর্তমানে এই ভিডিওর ভিউজ ১০ লাখের উপর। ভিডিওতে অভিনেত্রীকে গাঢ় সবুজ রঙের সালোয়ারে দেখা গিয়েছে। সম্প্রতি এই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী হিসেবে ভালই অ্যাক্টিভ তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর এই নাচের ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন। বেশিরভাগই এই ভিডিওর কমেন্টবক্সে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৪.৯ মিলিয়ন। তার শেয়ার করা যেকোন ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। সম্প্রতি এই হরিয়ানভি নাচের ভিডিওটির সূত্র ধরেই আবারো চর্চার আলোয় তিনি।