Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্বপ্না চৌধুরীর স্টেজ শো ভাইরাল ইন্টারনেটে, এক্সপ্রেশন দেখে কাবু নেট নাগরিকরা

Updated :  Thursday, May 4, 2023 2:55 PM

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে এবার স্বপ্না চৌধুরী হরিয়ানভি গানের বদলে ভোজপুরি ভিডিওতে কাজ করেছেন। স্বপ্না চৌধুরীকে প্রায়শই কুর্তা, সালোয়ার এবং দুপাট্টা পরে হরিয়ানভি গানে নাচতে দেখা যায়। সম্প্রতি তাঁর একটি স্টেজ শোয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া হরিয়ানভি ভিডিওতে স্বপ্না চৌধুরী কাবুতরই গানে তুমুল নাচ করেছেন। সে একটি সালোয়ার স্যুট পরে তুমুল নাচ করেছেন গানের তালে। তাঁর নাচের মাঝে এক্সপ্রেশন দেখে উত্তেজিত হয়েছে উপস্থিত জনতা। ২০১৮ সালে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এসেছিল। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন ও ২৫ হাজারের বেশি মানুষ লাইক করেছেন এই ভিডিওটি।