Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘টাপা টিনি’, সুন্দর সাজে বাড়ির ছাদে দুর্দান্ত নাচ মিষ্টি খুদের, নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা অধিকাংশ

Updated :  Wednesday, August 24, 2022 8:42 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে পিছিয়ে নেই একরত্তিরাও।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি সকলেল মধ্যে থেকেও এক একরত্তি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে খুব অল্পসময়ের মধ্যেই পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। পরিচিত হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি আয়াত নামের এই একরত্তি শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’র হিট গান ‘টাপা টিনি’র তালে নিজের বাড়ির ছাদেই নৃত্য পরিবেশন করেছে। লাল-হলুদ শাড়িতে দেখা মিলেছে তার। একেবারে গ্রাম বাংলার মেয়েদের মত করে সাজানো হয়েছিল আয়াতকে। এই সাজে তাকে নিঃসন্দেহে খুব মিষ্টি লাগছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। ইউটিউবে এই ছোট্ট মেয়েটির নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখান থেকে প্রায়ই তার একাধিক নাচের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। ‘টাপা টিনি’র তালে তার এই নাচের ভিডিওটি দু’মাস আগে তার চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে তার এই ভিডিওটি ২৮ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। পাশাপাশি নেটনাগরিকদের একাংশ ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। তবে এই মুহূর্তে আয়াত নিজের এই মিষ্টি নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চায় রয়েছেন। সকলের জন্য আরো একবার রইলো সেই ভিডিও, দেখে নিন।