Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘টাপা টিনি’, ‘বেলাশুরু’র গানে প্রকৃতির মাঝে অসাধরন নাচ সুন্দরী যুবতীর, প্রশংসায় অনুরাগীরা

Updated :  Saturday, May 28, 2022 4:44 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। প্রথমদিন থেকেই প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছে। এই ছবি যে মানুষের মন ছুঁয়ে গিয়েছে, তা তাদের প্রতিক্রিয়া দেখে ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। এই ছবির প্রতিটি গান অনেক আগে থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিল ‘টাপা টিনি’। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণের মাঝে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতায় এই গান এখন ট্রেন্ডিং। এই গানের সাথে নাচের ভিডিও বানাচ্ছেন অনেক নেটনাগরিকই। সম্প্রতি তেমনি এক যুবতীকে এই গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। রইল সেই ভিডিও।

একমাস আগে বিশাখা নিজের ইউটিউব চ্যানেল ‘বিশাখা অফিশিয়ালস’ থেকে নিজের নাচের এই ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন। প্রকৃতির মাঝেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। ‘বেলাশুরু’র জনপ্রিয় গান ‘টাপা টিনি’র তালে নাচতে দেখা গিয়েছে তাকে। হলুদ-কালোয় চেক চেক শাড়িতে দেখা মিলেছে তার। একেবারে সাঁওতালি সাজে সেজে উঠেছিলেন তিনি। নিঃসন্দেহে এই গানের সাথে তার সাজ ছিল মানানসই। নেটমাধ্যমেও তার অনুরাগীর সংখ্যা রয়েছে চোখে পড়ার মতো। তারা রীতিমত মুগ্ধ হয়েছেন তার নৃত্য পরিবেশনায়। প্রশংসাও করেছেন নেটিজেনদের একাংশ, কমেন্টবক্সে চোখ রাখলেই সেই প্রশংসার ঝলক মিলবে।