Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: সদ্য বিবাহিতা বউকে বাঁচালেন বর, ভিডিও দেখে এমন বরই চাইছেন সকলে

Updated :  Saturday, May 13, 2023 8:58 PM

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

বিয়ে প্রতিটা মানুষের জীবনেই একটা বড় ঘটনা। প্রত্যেকেরই কম বেশি স্বপ্ন থাকে বিয়ে নিয়ে। এই বিয়েকে কেন্দ্র করেই আনন্দ, অনুষ্ঠান, নাচে, গানে মেতে ওঠেন সকলে। নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই সম্পন্ন হয় বিবাহ। সোশ্যাল মিডিয়ার পাতায় থেকে থেকেই বিয়ের নানা মজার ও রোমান্টিক ঘটনা ভাইরাল হতে থাকে, যা মনোরঞ্জন করে নেটনাগরিকদের। তবে এই মুহূর্তে আবারো এক বিয়ের ঝলক ভাইরাল হলেও এটি একেবারেই অন্যধরনের। নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে বাঁচিয়েই এখন ভাইরাল এই বর। সকলে এখন তার মতই বর প্রত্যাশা করছেন জীবনে। রইল সেই ঝলক।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে বিয়ের আসরের দৃশ্য দেখা গিয়েছে। এই দৃশ্যে বিয়ের মন্ডপে পরিবার ও আত্মীয়-স্বজন সকলের উপস্থিতিতেই দেখা মিলেছে নব বর-বধূর। এই ঝলকে তারা ব্যস্ত ছিলেন বিয়ের নিয়ম-নীতি পালনে। আর এই বিয়ের নিয়ম নীতির মধ্যেই থাকে নানা মজার আচার অনুষ্ঠান। এই ঝলকেও তেমনি এক দৃশ্য দেখা গিয়েছে।

ঝলকে বেশ কয়েকজন যুবককে নতুন বর ও বউয়ের মাথায় একটি লাল কাপড় ধরে তার উপর প্রথমে কিছু ছড়িয়ে দিতে দেখা গিয়েছে। এরপরেই দুটি দলে ভাগ হয়ে সেই কাপড় নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আর সেই নিয়ম পালন করতে গিয়েই নতুন বউয়ের গায়ে হুড়মুড়িয়ে পড়েন এক যুবক। আর সেটি দেখে তৎক্ষণাৎ নিজের স্ত্রীর পিঠের কাছ থেকে সরিয়ে দেন ঐ যুবককে। এই ঘটনা যে বেশ মনে ধরেছে গোটা নেটজনতার, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আপাতদৃষ্টিতে মেয়ের বাড়ির লোক বিয়ের এই নিয়ম পালনে জিতলেও, এখন নেটনাগরিকদের একাংশের মাঝে এই বরই হিরো।