Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral Video: ‘ইউপি ওয়ালা থুমকা‘ গানে ছাত্রের সাথে তাল মিলিয়ে নাচ শিক্ষকের, ভিডিও মন জয় করছে সকলের

Updated :  Tuesday, September 17, 2024 4:17 PM

আজকাল সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন বিনোদনের সুপারডোজ পাওয়া যায়, ঠিক অন্যদিকে সাধারণ মানুষ তাঁদের প্রিয় তারকার ভার্চুয়াল বন্ধু হতে পারেন। তাইতো আজকাল যেকোনো তারকা তাদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য মাঝে মাঝে তাদের সোশ্যাল মিডিয়া সাইটে কিছু ছবি বা ভিডিও পোস্ট করেন। বলিউড থেকে শুরু করে টলিউড সমস্ত ইন্ডাস্ট্রিতেই তারকারা তাদের ফ্যান ফলোয়ারদের খুশি রাখার চেষ্টা করেন। তারকাদের পাশাপাশি মাঝে মাঝে ছবি পোস্ট করেন সাধারণ মানুষও। অনেকেই তাঁদের প্রতিভা প্রদর্শনের জন্য ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন।

রিল ভিডিওর জনপ্রিয়তা

আজকাল পকেট থেকে স্মার্টফোন বার করে মাত্র এক ক্লিকে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করতে পছন্দ করেন সকলেই। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোষ্ট হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের পলকে বিশ্বের যেকোন প্রান্তে একটি ভিডিও ছড়িয়ে পড়তে পারে। তাই তো অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া দরবারে পোস্ট করে থাকেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন।

ভাইরাল ভিডিওর বিবরণ

এবারের ভাইরাল ভিডিওতে একজন শিক্ষক এবং তার ছাত্রকে গোবিন্দার জনপ্রিয় গান “ইউপি ওয়ালা থুমকা” নাচতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে শিক্ষক এবং ছাত্র দুজনেই ম্যাচিং কালো শার্ট এবং ট্রাউজার পরে, গানের তালে তালে নাচ করছে। তাদের সমন্বিত পদক্ষেপ এবং অঙ্গভঙ্গি দর্শকদের মন কেড়ে নিয়েছে। বিশেষ করে শিক্ষক যখন কালো সানগ্লাস পরে নাচ করেন, তখন তা আরও বেশি মজার লাগে। ভিডিওটি ছত্তিশগড়ের ওপি জিন্দাল ইউনিভার্সিটির। আদর্শ এজি ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং এটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এই ভিডিওটির প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই মন্তব্য করেছেন যে, শিক্ষক এবং ছাত্রের এই জুটির নাচ দেখে মন খুব ভালো হয়ে যায়। আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by Adarsh Ag. (@iamadarshag)