Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অমিতাভ, সঞ্জয়, অক্ষয়কে ডেট করেছেন এই অভিনেত্রী, চিনতে পারছেন?

Updated :  Monday, November 28, 2022 6:23 PM

সোশ্যাল মিডিয়াতে একটি বাচ্চার ছবি দারুনভাবে শেয়ার হতে শুরু করেছে এবং সকলেই এই ছবিটি অত্যন্ত পছন্দ করছেন। এই ছবিতে তাকে তার মায়ের সাথে দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে এই ছবিতে যে কন্যা সন্তানটি রয়েছে তিনি সিনেমা ইন্ডাস্ট্রির একজন প্রবীণ অভিনেত্রী। আজকেও তার সৌন্দর্যের জন্য এবং তার অভিনয়ের জন্য পুরো ভারতে তাকে সম্মানের চোখে দেখা হয়। আপনি কি চিনতে পারছেন এই ছবিতে কে রয়েছেন?

আসুন তাহলে আমরা আপনাকে ছোট একটি ইঙ্গিত দিই। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার এবং সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী। পাশাপশি, শোনা যায়, তাদের সঙ্গে ডেটিং এমনকি সম্পর্কেও জড়িয়েছিলেন তিনি। তাহলে এখন কি চিনতে পারছেন সেই অভিনেত্রীকে? আশা করছি কিছু একটা ধারণা করেছেন। হ্যাঁ আসলে এই অভিনেত্রী আর কেউ নন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ছবিতে রেখাকে তার মা পুষ্পাবলির কোলে দেখা যাচ্ছে। আসলে রেখার মা পুষ্পাবলি নিজেও ছিলেন একজন অভিনেত্রী। পাশাপাশি রেখার বাবা জেমিনি গণেশন ছিলেন তামিল সিনেমা জগতের একজন প্রবাদপ্রতিম অভিনেতা। বহু ছবিতে তিনি একাধারে অভিনয় করেছেন এবং তামিল ইন্ডাস্ট্রিকে একটা সময় শুধুমাত্র নিজের দক্ষতায় টেনে নিয়ে গিয়েছেন জেমিনি। তবে বাবা মায়ের বিচ্ছেদের পর রেখার সমস্ত দায়িত্ব এসে পড়েছিল তার মা পুষ্পাবলীর উপর। জানিয়ে রাখি লেখার আসল নাম ভানু রেখা গনশান এবং তিনি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ১০ অক্টোবর ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। খুব ছোট বয়স থেকেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত এবং এখনো তিনি লাইমলাইটে থাকেন।